ইউরোপে আবারও ব্যাপক করোনা সংক্রমণের আশংকা!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

করোনা ভাইরাসের সংক্রমণে একসময়ের চরম ক্ষতিগ্রস্ত ইউরোপে ফের নতুন করে সংক্রমণ দেখা দিতে পারে। স্পেন, ফ্রান্স,জার্মানি এবং অন্য কিছু দেশে আবার ব্যাপক হারে সংক্রমণ শুরু হতে পারে বলে আশংকা করছেন কর্মকর্তারা।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

বিবিসি বলছে, ইউরোপের দেশে দেশে নতুন করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর এসব দেশের কর্তৃপক্ষ আত্মতুষ্টিতে ভুগছেন বলে সতর্ক করে দেয়া হয়েছে।

মঙ্গলবার ফ্রান্সে ১ হাজার ৩৯৭ জনের সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ফ্রান্সের প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, গত দুই সপ্তাহ ধরে তার দেশ ‘ভুল পথে’ যাচ্ছে।

 

বিবিসির খবরে বলা হয়, লকডাউন শিথিল করার পর ইউরোপের কিছু দেশে নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে। লকডাউন যেভাবে অর্থনীতির ক্ষতি করছিল, তার কারণে বিভিন্ন দেশের সরকার এই লকডাউন শিথিল করতে উদগ্রীব হয়ে উঠেছে।

Manual7 Ad Code

 

এদিকে জার্মানিতে বুধবার আরও ১ হাজার ২২৬ জনের সংক্রমণ ধরা পড়ার পর মোট আক্রান্তের সংখ্যা এখন ২ লাখ ১৮ হাজার ৫১৯ জন। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, সেখানে ৩ হাজার ৬৩২ টি নতুন সংক্রমণ ধরা পড়ার পর মোট আক্রান্ত এখন ৩ লাখ ২৬ হাজার।

Manual6 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code