ইউরোপে বাড়ছে করোনা সংক্রমণ, মৃত্যু ৩ লাখের বেশি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

করোনা ভাইরাসের মহামারীতে ইউরোপজুড়ে তিন লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এমন তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে নতুন করে ইউরোপে করোনা সংক্রমণ বেড়েই চলছে। কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চাপ সামাল দিতে চরম বেগ পেতে হচ্ছে এ অঞ্চলের হাসপাতালগুলোকে।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে দুই লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে মূলত দেশটিতে টিকার প্রয়োজনীয়তার বিষয়টিই জোরদার হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে এক হাজার ৫৩৫ জনের মৃত্যু হয়েছে।

বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটিতে যেভাবে করোনা প্রতিদিন নতুন নতুন রেকর্ড গড়ছে, তাতে করোনার বিভৎসতা থেকে মুক্তি পেতে একমাত্র টিকাই স্বস্তি আনতে পারে।

 

তবে বিশ্বের অন্যতম বড় ওষুধ কোম্পানি ফাইজার ও তার জার্মান অংশীদার বিয়নটেক সোমবার তাদের টিকা ৯০ শতাংশ কার্যকর দেখানোর পর মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

Manual2 Ad Code

 

গত বছরের ডিসেম্বরে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে মহামারীর রূপ নেয়। মঙ্গলবার বিশ্বজুড়ে ছয় হাজার ৮৬৭ জনের মৃত্যু হয়েছে। ফ্রান্স, স্পেন ও যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ছিল সর্বাধিক। যুক্তরাষ্ট্রে এক কোটির বেশি আক্রান্ত ও দুই লাখ ৪০ হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে।

Manual5 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code