ইজিবাইকের বিরুদ্ধে অভিযানে নামছে সিসিক

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ 

সিলেট নগরীতে চলাচলরত ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা, ইজিবাইক, টমটমের বিরুদ্ধে অভিযান শুরু করতে যাচ্ছে সিলেট সিটি করপোরেশন। আগামী ৮ নভেম্বরের মধ্যে এসব যানবহন চলাচল বন্ধ না হলে অভিযান শুরু হবে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

Manual6 Ad Code

গত কয়েক বছর ধরে ব্যাটারিচালিত কয়েক হাজার অবৈধ রিকশা দাপিয়ে বেড়াচ্ছে নগরীর রাস্তাঘাট।
এই যানবাহনগুলি নিষিদ্ধ হলেও তাদের যেন নিয়ন্ত্রণে আনাই যাচ্ছেনা। উল্টো প্রতিনিয়তই সিলেট নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় গড়ে উঠছে এসব অবৈধ যানের নতুন নতুন স্ট্যান্ড।

Manual8 Ad Code

 

 

 

সিলেট নগরীর যানজট নিরসন এবং বিদ্যুতের ওপর চাপ কমাতে ২০১২ সালে ইজিবাইক (টমটম) চলাচল নিষিদ্ধ করা হয়। তবে ইজিবাইক চালকরা ঐক্যবদ্ধ হয়ে  সিলেট ব্যাটারিচালিত রিকশা মালিক সমিতি নামের একটি সংগঠন গড়ে তোলেন। ওই সমিতি সিসিকের দেওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করে।

২০১৬ সালে উচ্চ আদালতে রিট খারিজ হয়ে যায়। এতে নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের পথ একেবারেই বন্ধ হয়ে যায়।

সরেজমিনে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নগরীর মেডিক্যাল থেকে মদিনা মার্কেট, মেডিক্যাল থেকে কানিশাইল নদীর পাড়, কানিশাইল নদীর পাড় থেকে কাজীরবাজার ব্রিজ, কাজীরবাজার ব্রিজ থেকে কোতোয়ালী থানার সামনে, দর্শন দেউড়ি থেকে কলাপাড়ায় স্ট্যান্ড করে চলাচল করছে এসব ইজিবাইক। সিলেট কতোয়ালী থানার সামনে রীতিমতো স্ট্যান্ড করে বসে থাকে ইজিবাইক চালকরা। অথচ তাদের বিরুদ্ধে যেন কিছু করার নেই।

 

Manual6 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) ফয়ছল মাহমুদ বলেন, ‘আমরা নিয়মিত এসব যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে থাকি। তবুও আমাদের অগোচরে হয়তো অনেকেই চালায়। যেসব দোকান থেকে ইজিবাইক বিক্রি হচ্ছে এবং আমদানি হচ্ছে সে দোকান বন্ধ করে দিলেই হয়। অথচ সেদিকে খেয়াল কেউ করছেনা। আমরা যতটুকু পারি ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।

Manual6 Ad Code

সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান বলেন, ‘ইজিবাইক চালক ও মালিকদের আমরা বারবার সতর্ক করছি। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি। আগামী ৮ নভেম্বরের মধ্যে ইজিবাইক বন্ধ না করলে নিয়মিত অভিযান শুরু হবে। যারা আইন অমান্য করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code