ইডেন গার্ডেনে শাহরুখ খানের ধূমপান

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান ১৭তম আসরের শুরুতেই স্টেডিয়ামে ধূমপান করে বিতর্কে জড়ালেন কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি মালিক শাহরুখ খান।

গত শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রথম ম্যাচেই এমন বিতর্কে জড়ালেন বলিউড সুপারস্টার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে শাহরুখ খানকে ধূমপান করতে দেখা গেছে।

Manual8 Ad Code

শাহরুখ খান ছিলেন ভিভিআইপি বক্সে। সেখানে ধূমপান করা আইনবিরুদ্ধ কাজ। কিভাবে শাহরুখ প্রকাশ্যে ধূমপান করলেন, তা নিয়েই প্রশ্ন উঠেছে।

Manual5 Ad Code

এর আগে ওয়াংখেড় স্টেডিয়ামে নিরাপত্তাকর্মীদের সঙ্গে ঝামেলা করে বিতর্কের শিরোনাম হয়েছিলেন কিং খান। যে কারণে নিজের শহরের ওয়াংখেড় স্টেডিয়ামে তাকে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

Manual4 Ad Code

ধূমপানে শাহরুখ খান বিতর্ক ছড়ালেও তার দল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৭ উইকেটে ২০৮ রানের পাহাড় গড়ে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৪ রানে জয় পায়।

Manual5 Ad Code

দলের জয়ে-ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল। তিনি মাত্র ২৫ বলে তিন চার আর ৭টি ছক্কার সাহায্যে ৬৪ রানের ইনিংস খেলেন। এছাড়া ৪০ বলে তিন চার আর তিন ছক্কায় ৫৪ রান করেন ওপেনার ফিল সল্ট। টার্গেট তাড়ায় হেনরি ক্লেসেনের ২৯ বলের ৬৩ রানের ইনিংসের পরও ২০৪/৭ রানের বেশি করতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। কেকেআরের হয়ে ৩ ও ২ উইকেট নেন হারস্রিত রান ও আন্দ্রে রাসেল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code