ইতালিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইতালি ছাত্রলীগ। এ উপলক্ষে স্থানীয় সময় শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নেপলির একটি হল রুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইতালি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আসিফ ইমরান, দফতর সম্পাদক সুমন কাজী, গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক সম্রাট হাওলাদার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আ. আহাদ, সদস্য কাওসার আহমেদ, রফিক, শিপক, রফিকুলসহ অন্যান্য নেতাকর্মীরা

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া একটি সংগঠন। ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে যেকোনো মূল্যে শক্তিশালী রাখতে তারা দলের জন্য কাজ করে যাবেন। দলের বৃহৎ স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত রয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code