ইতালিতে মহিলা আ’লীগের ৫০তম বর্ষপূর্তি উদযাপন

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট :: আনন্দ ও উৎসব মূখর প‌রিবেশে কেক কেঁটে ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের ৫০তম সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে ইতা‌লি শাখা।

Manual8 Ad Code

রাজধানী রোমে অনু‌ষ্ঠিত সংগঠন‌টির প্র‌তিষ্ঠার ৫০ বছর পূ‌র্তি উপলক্ষ্যে প্রধান অ‌তি‌থি ছিলেন ইতা‌লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। রাষ্ট্রদূত বলেন, ‘বাংলা‌দেশ ম‌হিলা আওয়ামী লী‌গ এক‌টি ঐতিহ্যবাহী সংগঠন। বাংলাদেশে গড়তে ও এগিয়ে নেয়ার পিছনে এই সংগঠ‌নের অবদান অপ‌রিসীম।

Manual1 Ad Code

ইতালী ম‌হিলা আওয়ামী লীগের সভাপ‌তি ইয়াসমিন আক্তার রো‌জির সভাপ‌তি‌ত্বে ও সাধারন সম্পাদক নয়না আহ‌ম্মেদ এর প‌রিচালনায় অনুষ্ঠানের বি‌শেষ অ‌তি‌থি ছিলেন সর্ব ইউরো‌পিয়ান আওয়ামী লীগ নেতা কে.এম লোকমান হো‌সেন, ইতা‌লি আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক হাসান ইকবাল, আফতাব বেপারী, লুৎফর রহমান।

Manual6 Ad Code

বক্তারা বলেন, ‘মহিলা আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ক‌রে আসছে, ইতা‌লিতে আরও সুসংগ‌ঠিত ও শ‌ক্তিশালী হ‌য়ে ম‌হিলা আওয়ামী লীগকে এগি‌য়ে যেতে হবে।

এসময় ইতা‌লি ম‌হিলা আওয়ামী লীগ‌ ও ইতা‌লি আওয়ামী লী‌গ সহ সেচ্ছাসেবক লীগ, রোম মহানগর, যুবলীগ, শ্র‌মিক লীগ এবং আওয়ামী বি‌ভিন্ন অঙ্গ-সহযোগি সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code