ইতালিতে মারামারির অভিযোগে বাংলাদেশি আটক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: ইতালিতে মারামারির অভিযোগে ৩৩ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। নিরাপত্তাজনিত কারণে ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন। গত সপ্তাহে দেশটির দ্বীপাঞ্চল সিচিলিয়ার পালেরমো শহরে এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

স্থানীয় পুলিশের বরাত দিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, গত সপ্তাহে পালেরমো শহরের ভিয়া রুজেরো সেত্তিমো এলাকায় দুই ভ্রাম্যমাণ ব্যবসায়ীর মধ্যে কথা কাটাকাটি হয়। তারা দুজনই বাংলাদেশি। কথা কাটাকাটির এক পর্যায়ে দুজনের মধ্যে মারামারি হয়। এ সময় একজন অপরজনকে পিটিয়ে আহত করেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code