ইতালির ব্রেসিয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ইতালি উত্তর মিলান শাখার কর্মী সভা অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ইতালি প্রতিনিধি : ইতালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কর্মী সংগ্রহ এর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইতালির ব্রেসিয়ায় এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে সেচ্ছাসেবক দল ইতালি উত্তর মিলান শাখার আহ্বায়ক আজমত উল্লাহ সিকদার রবিন এর সভাপতিত্বে সদস্য সচিব নূর হোসেন জমির এর পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন থেকে আগত স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক,যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকদলের সভাপতি নাসির আহমেদ শাহীন। বিশেষ উপস্থি ছিলেন স্বেচ্ছাসেবকদলের আন্তর্জাতিক সম্পাদক সুইজারল্যান্ড মো সেলিম হোসেন,ব্রেসিয়া বিএনপি নেতা শরিফুল ইসলাম মাসুদ,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সদস্য মঞ্জুর হোসেন ।

Manual5 Ad Code

অনুষ্ঠনে শুরুতে পবিত্র কোর্ আন তেলাওয়াত,জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। সকল শহীদদের স্মরণে নীরবতা পালন এবং প্রয়াত জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করা হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্রেসিয়া বিএনপি ও স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল পাশা ,এমডি মিলন ,ইতালি দক্ষিণ এর আহ্বায়ক আইয়ুব আলী , ব্রেসিয়া মানতোভা প্রভিন্সের সার্বজনীন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বিএনপি নেতা আবু মাহমুদ বাবুল,কামরুল ইসলাম মুরাদ,জমিরুল ইসলাম জমির, মাহফুজুল হক,আলমগীর শিকদার, মিয়া শামীম।

উপস্থিত ছিলেন ব্রেসিয়া বিএনপি নেতা মনির খান, শহিদুল ইসলাম ভূঁইয়া, হাসান আফসারী সবুজ, জাহাঙ্গীর, ব্রেসিয়া স্বেচ্ছাসেবক দলের সদস্য আহমেদ সুজন, সাইফুল ইসলাম, রুবেল আহমেদ, জমিরুল ইসলাম, মামুন ডালি, আকরাম আলী, মোঃ হাবিব, শোহাব উদ্দিন, ফরহাদ, বাপ্পি জামান,মনির চৌধুরী সহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা। আলোচনা শেষে কর্মী সভায় ইতালি উত্তর মিলান ব্রেসিয়া শাখার নতুন স্বেচ্ছাসেবকদলের সদস্য ফরম বিতরণ ও সংগ্রহ করা হয়। ব্রেসিয়া স্বেচ্ছাসেবকদলের নতুন কমিটি গঠনের জন্য নেতাকর্মীরা প্রধান অতিথির নিকট আবেদন করেন এবং খুব শিগ্রই ব্রেসিয়ায় স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কমিটি একটি অনুষ্ঠানের মাধ্যমে গঠন করার আশ্বাস ব্যক্ত করেন অতিথিরা।

পরিশেষে স্বেচ্ছাসেবকদলের আন্তর্জাতিক সম্পাদক নাসির আহমেদ শাহীন উপস্থিত হওয়ার জন্য ব্রেসিয়া বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতাকর্মীরা।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code