ইতালির ভেনিসে কিশোরগঞ্জ জেলা সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ভেনিস প্রতিনিধি : ইতালির ভেনিসে কিশোরগঞ্জ জেলা সমিতির আয়োজনে কমিউনিটির নেতৃবৃন্দদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার স্থানীয় ঢাকা বিরিয়ানি হাউজ রেস্টুরেন্টের হলরুমে আগত রোজাদারদের স্বাগত জানান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সভাপতি মোবারক হোসাইন ও সাধারণ সম্পাদক ফকরুল চৌধুরী। ইফতারের পূর্বে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং রমজানের ফজিলত কিভাবে আদায় করতে হবে তা নিয়ে বিশেষ বয়ান করেন মাওলানা আব্দুল কাদির জিলান ও আব্দুস সালাম ।

ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতা করেন সমিতির কাসেম মিয়া, রফিকুল ইসলাম বারি, কাজী আব্দুল মান্নান, সিরাজুল হক, মোহাম্মদ আলী, এরফান মাষ্টার, রহমত উল্লাহ মাস্টার, টিপু চৌধুরি,তোষন খান, রাশেদ ভূঁইয়া, নুরুজ্জামান, তাজুল ইসলাম, কাজী আব্দুলাহ বাকি রোনাক, জিয়াউর রহমান ভূঁইয়া, শহীদুল ইসলাম শহীদ, আমির হোসেন, আলমাস, বিল্লাল শিকদার, মুসলিম সিকদার, আবুল বাশার, মোবারক হোসাইন,ও ফখরুল চৌধুরী। ইফতার মাহফিলে সমিতির সকল কার্যকরী কমিটি ,উপদেষ্টা কমিটি সহ ভেনিস রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code