ইতালি প্রবাসী ভৈরববাসীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

মালিক মনজুর ইতালি প্রতিনিধি : ইতালিস্থ ভৈরববাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল ১৯ এপ্রিল-বুধবার। রাজধানী রোমের মন্তানিওলা বায়তুল আমান জামে মসজিদে এ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এন্ড হেড অব চ্যান্সেরী জনাব জসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম সচিব জনাব আসিফ আনাম সিদ্দিকী ও জনাব দিদারুল আবেদীন।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সাবেক সদস্য সচিব জনাব আবু সাঈদ খান, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকেদের মধ্যে ইফতার মাহফিলে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানাব ভৈরবের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব হাজী মোঃ জসিম উদ্দিন,জি আর মানিক ভার প্রাপ্ত সভাপতি, দীন মোহাম্মদ, জাকির হোসেন, আনোয়ার হোসেন ভারপ্রাপ্ত সভাপতি কিশোরগঞ্জ জেলা সমিতি, আনোয়ার হোসেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, কিশোরগঞ্জ জেলা সমিতি, রাসেদ মিয়া, মো: আসাদ মিয়া, মো: সেলিম ভূঁইয়া, রাহাদভূঁইয়া ভৈরব পরিষদ , মাসুদ , রাসেল রানা , দুলাল , জনি, রুবেল মিয়াসহ আরো অনেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code