ইন্টারনেটে বাংলালিংকের আয় বেড়েছে ৩৫ শতাংশ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: মোবাইল ফোন অপারেটর বাংলালিংক ২০২৩ সালের প্রথম প্রান্তিকে ভালো ফল নিয়ে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন প্রকাশিত ২০২৩ সালের প্রথম প্রান্তিকের ফল অনুযায়ী এই প্রান্তিকে বাংলালিংকের আয় আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ১৭ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৪৬২ কোটি টাকায় দাঁড়িয়েছে।

বাংলালিংক নেটওয়ার্কের সেরা গতি, সম্প্রসারিত কাভারেজ ও উদ্ভাবনী ডিজিটাল সেবা এই অর্জনে ভূমিকা রেখেছে বলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলালিংক।

Manual6 Ad Code

প্রান্তিকের হিসাবে ডেটা থেকে বাংলালিংকের আয় বেড়েছে ৩৫ শতাংশ। এছাড়া প্রতিষ্ঠানটি ৪ কোটি গ্রাহকের মাইলফলকও অর্জন করেছে। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বাংলালিংক গত তিন বছরে টানা ষষ্ঠবারের মতো দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক হিসেবে ওকলা স্পিডটেস্ট অ্যাওয়ার্ড অর্জন করেছে।

Manual4 Ad Code

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, বাংলালিংক দুই অঙ্কের প্রবৃদ্ধি অব্যাহত রেখে এই বছরটি খুব ভালোভাবে শুরু করেছে। ধারাবাহিক এই সাফল্যের পিছনে অন্যতম ভূমিকা রেখেছে আমাদের ডিজিটাল অপারেটরভিত্তিক কৌশল, যেটির লক্ষ্য হলো উদ্ভাবনী ডিজিটাল সেবা নিয়ে আসার মাধ্যমে একটি নতুন ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করা।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code