ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ১৯তম শক্তিশালী দেশ বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual2 Ad Code

লোই ইনস্টিটিউট এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২১ এর র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৯তম স্থান অর্জন করেছে। দেশগুলোর আপেক্ষিক ক্ষমতার র‍্যাঙ্কিং করা হয় সম্পদ ও প্রভাবের ভিত্তিতে। এক্ষেত্রে বিভিন্ন প্রকল্পের শক্তির বর্তমান বন্টনকে ম্যাপিং এবং সময়ের সঙ্গে সঙ্গে ক্ষমতার ভারসাম্যের পরিবর্তনগুলো ট্র্যাক করা হয়।

এবছর এই অঞ্চলের মোট আঠারোটি দেশের সামগ্রিক স্কোর গত বছরের তুলনায় নিম্নমুখী। ইনডেক্স অনুযায়ী, ভারত চতুর্থ স্থানে, পাকিস্তান ১৫তম স্থানে, মায়ানমার ২১তম স্থানে রয়েছে। এশিয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেরা ১০ টি শক্তিশালী দেশ হলো যথাক্রমে – মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত, রাশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড।

Manual6 Ad Code

২০১৮ সালে লোই ইনস্টিটিউটের পক্ষ থেকে বার্ষিক এশিয়া পাওয়ার ইনডেক্স তৈরি চালু করা হয়েছিল। সম্পদ এবং প্রভাবের পরিমাপ করে, এশিয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাষ্ট্রগুলোর  আপেক্ষিক ক্ষমতার ক্রমতালিকা তৈরি করা হয়। এই ইনডেক্স থেকে একদিকে যেমন এই অঞ্চলের রাষ্ট্রগুলোর বর্তমান শক্তির বন্টন পরিমাপ করা যায়, অন্যদিকে, সময়ের সঙ্গে সঙ্গে এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য কীভাবে বদলাচ্ছে, তাও বোঝা যায়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code