ইমেল ফাঁস, লকডাউনে পার্টি করেছিলেন বরিস জনসন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ বিতর্কে ব্রিটিশ প্রধানমন্ত্রী। ফাঁস ইমেল। করোনাকালে লকডাউনের বিধি ভেঙে তিনি পার্টি করেছিলেন।

২০২০ সালের মে মাসের ঘটনা। দেশজুড়ে তখন লকডাউন চলছে। জমায়েত, পার্টি সবকিছুর উপরই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সময় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ৪০ জনকে নিয়ে গার্ডেন পার্টি করেছিলেন জনসন।

Manual4 Ad Code

ব্রডকস্টার আইটিভি জানাচ্ছে, ইমেলের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয় অতিথিদের। সেই ইমেল তারা দেখেছে। ‘ব্রিং ইয়োর ওন অ্যালকোহল'(নিজের মদ নিজে আনো) গার্ডেন পার্টির আয়োজন করেছিলেন জনসন।

Manual3 Ad Code

সে সময় মাত্র দুইজন বাড়িতে মিলিত হতে পারতেন। পাব, রেস্তোরাঁ সব বন্ধ। তখন জনসন এই পার্টি করেন। নিমন্ত্রিত একশ জনের বেশি

প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি মার্টিন রেনল্ডস এই ইমেল একশজনেরও বেশি কর্মীকে পাঠিয়েছিলেন। সেই ইমেলে বলা হয়েছিল, ”ভয়ংকর ব্যস্ত সময়ের পর সুন্দর আবহাওয়ার সুযোগ নিন। আমরা সামাজিক দূরত্ব মেনে ১০ নম্বরের বাগানে সন্ধ্যায় সমবেত হবো। দয়া করে ছয়টার সময় আসবেন এবং নিজের মদ নিজে নিয়ে আসবেন।”

Manual7 Ad Code

ইউরোপিয়ান পার্লামেন্টের সাবেক কনজারভেটিভ সাংসদ স্ট্যানলি জনসন ও তার প্রথম স্ত্রী চিত্রকর শার্লট ফসেটের সন্তান আলেক্সান্ডার বরিস দে পিফেল জনসনের জন্ম ১৯৬৪ সালের জুনে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে৷ তাঁর দাদার বাবা আলি কামাল একজন তুর্কি৷ একারণে নিজেকে মুসলিম উত্তরাধিকারী হিসাবে বলে থাকেন জনসন৷

আইটিভি জানিয়েছে, জনসন তার স্ত্রী  সহ মোট ৪০ জন সে দিন পার্টি করেছিলেন।

জনসনের বিরুদ্ধে লকডাউনের বিধিভঙ্গের অভিযোগ নতুন নয়। ২০২০ সালে তিনি ১০ ডাউনিং স্ট্রিটে একাধিক পার্টি করেছেন বলে অভিযোগ। একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এরকম পাঁচটি পার্টির অভিযোগ নিয়ে তদন্ত করছেন।

Manual4 Ad Code

সোমবার বরিস জনসনকে প্রশ্ন করা হয়েছিল, তিনি ও তার স্ত্রী কি করোনা বিধিভঙ্গ করে পার্টি ক/রেছিলেন? তার কোনো জবাব প্রধানমন্ত্রী দেননি।

তবে বিরোধী দলগুলি বরিস জনসনের তীব্র সমালোচনা করেছে। বিরোধী লেবার পার্টি, স্কটিশ ন্যাশনাল পার্টি সকলেই বরিসের সমালোচনায় মুখর হয়েছে। এএফপি, রয়টার্স, ডিপিএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code