ইরাকে তুর্কি বিমান হামলায় নিহত ৮

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরাকের উত্তরাঞ্চলের একটি রিসোর্টে তুরস্কের যুদ্ধবিমানের হামলায় অন্তত ৮জন নিহত হয়েছেন। ইরাকের সরকারি ও হাসপাতালের কর্মকর্তারা বুধবারের হামলায় এই নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, হামলায় আরও অন্তত ২৩ জন আহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এখবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, ডহুক প্রদেশের পারাখ নামের একটি গ্রামে এই হামলায় অন্তত চারটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।

Manual4 Ad Code

তুরস্কের সীমান্তের কাছে আধা-সায়ত্ত্বশাসিত কুর্দি এলাকায় গ্রামটির অবস্থান। তুর্কি সেনাবাহিনী নিয়মিত কুর্দি জঙ্গিদের লক্ষ্য করে উত্তর ইরাকে হামলা চালায়।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code