ইরাকে মোসাদের স্থাপনায় হামলা, ৩ ইহুদি গুপ্তচর নিহত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual7 Ad Code

ইরাকের উত্তরাঞ্চলীয় এরবিল শহরে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের একটি কার্যালয়ে মঙ্গলবার সারাইয়া আউলিয়া আদ-দাম নামে একটি সংগঠনের হামলায় ৩ ইহুদি গুপ্তচর নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

Manual6 Ad Code

গোয়েন্দা সূত্রের তথ্যানুযায়ী, ইরাকে স্পেশাল ইনফরমেশন অ্যান্ড অপারেশন্স সেন্টার নামে মোসাদের ওই কার্যালয়ে মঙ্গলবারের হামলায় দশজন হতাহত হয়েছে। এদের মধ্যে মোসাদের তিন কর্মকর্তাকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

Manual5 Ad Code

ইরাকের কুর্দিস্তানের রাজধানী এরবিলে অবস্থিত মোসাদের ওই স্থাপনায় এসব ইসরাইলি কর্মকর্তা কয়েক মাস ধরে কাজ করছিলেন।

এদিকে, ইরাকে মোসাদের এই বিপর্যয়ের পরও ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নোতনিয়াহুর দপ্তর থেকে কোনো রকম মন্তব্য করা হয়নি।

Manual4 Ad Code

সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বন্দরের কাছে ইসরাইলের একটি জাহাজ হামলার শিকার হওয়ার পর এরবিল শহরে মোসাদের স্থাপনায় হামলা হয়। জাহাজে হামলার জন্য ইসরাইল ইরানকে দায়ী করে তবে ইরান তা সরাসরি নাকচ করে দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code