ইরানের কুখ্যাত কারাগারে আগুন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইভিন প্রিজন ইরানের কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত। আটক কেন্দ্রেটিতে ব্যাপক গোলাগুলির শব্দ, বিস্ফোরণ এবং আগুনের ধোঁয়া বের হতে দেখা গেছে। ইরানে পুলিশি হেফাজতে কুর্দি নারী মাহাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে দেশজুড়ে চলা বিক্ষোভের মধ্যেই খবরটি এলো।
তেহরানে থাকা বিবিসির প্রতিবেদক জানিয়েছেন, কুখ্যাত কারাগারটিতে কী চলছে তা এখনও স্পষ্ট হওয়া যায়নি। সরকারও এ বিষয়ে চুপ রয়েছে। মাহাশার মৃত্যুর প্রতিবাদে আন্দোলকারীদের অনেককেই ইভিন প্রিজনে রাখা হয়েছে। তারাই ভেতরে বিক্ষোভ এবং অগ্নিসংযোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code