ইরানের প্রাদেশিক গভর্নরকে প্রকাশ্যে চড়!

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ  ইরানের প্রাদেশিক গভর্নরকে প্রকাশ্যে চড় মেরেছেন এক ব্যক্তি। খবর সিএনএন, বিবিসি, দ্য গার্ডিয়ানের

সম্প্রতি দেশটির উত্তরাঞ্চলীয় আজেরবাইজান প্রদেশের গভর্নর পদে নিয়োগ পাওয়া জেইনোল আবেদিন খোররামের সঙ্গে এ অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। ওই সময় তিনি মঞ্চে বক্তব্য রাখছিলেন।

Manual7 Ad Code

ইতোমধ্যেই এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আবেদিন খোররাম গভর্নর হওয়ায় গত শনিবার (২৩ অক্টোবর) তাবরিজ শহরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হঠাৎ দর্শকসারি থেকে এক ব্যক্তি উঠে এসে তাকে কষে চড় মারেন। এক পর্যায়ে নিরাপত্তারক্ষীরা তাকে আটক করেন।

Manual5 Ad Code

এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটার ফলে অনুষ্ঠান বাতিল করা হয়। আটককৃত ব্যক্তির নাম আইয়ুব আলিজাদেহ। জানা গেছে, তিনি ইরানের সশস্ত্র বাহিনীর সদস্য।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code