ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে : ট্রাম্প

লেখক: Rumie
প্রকাশ: ২ ঘন্টা আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনায় অগ্রগতি হয়েছে এবং দোহার বৈঠকগুলো ‘খুব ভালো’ হয়েছে।যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে এএফপি জানায়, বুধবার উত্তর ডাকোটা সফরে যাওয়ার আগে কাতারের উপহার দেওয়া নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে ওঠার প্রস্তুতিকালে সাংবাদিকদের তিনি বলেন, ‘যতদূর অগ্রগতি হয়েছে, ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়টি ভালোভাবেই এগোচ্ছে। তাদের সঙ্গে খুব ভালো বৈঠক হয়েছে। দেখা যাক কী হয়।’
ট্রাম্প বলেন, ‘আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত হেনেছিলাম… কিন্তু এখন আমরা খুব ভালোভাবেই এগোচ্ছি।’যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর সৃষ্ট উত্তেজনা প্রশমনের লক্ষ্যেই এই আলোচনা চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code