ইরান কাঁপানো আন্দোলনের নেতৃত্বে নারীরা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইয়াসি’র জন্য খবরটি অগ্রাহ্য করা অসম্ভব বলে মনে হয়েছে: পোশাকবিধি অনুসারে মাথার চুল না ঢাকায় গ্রেফতার হওয়ার পর ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে মাহশা আমিনি নামের তরুণীর মৃত্যু। আমিনির মৃত্যুর পর যখন বিক্ষোভ ছড়িয়ে পড়ে, ২০ বছর বয়সী ইয়াসি–তার পরিবারে প্রথম নারী হিসেবে হিজাব প্রত্যাখ্যান করেন–ছুটে যান রাজপথে, প্রকাশ্যে নিজের স্বর্ণালী চুল ঢেকে রাখতে যে চাদর ব্যবহার করতেন তা হাতে নিয়ে উড়িয়েছেন, দেশের আইনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। রাজধানী তেহরানে প্রতি রাতেই বিক্ষোভ হচ্ছে টানা কয়েকদিন ধরে। ইয়াসি’র পরিবারের আবাসিক ভবনে সামনেই জড়ো হন বিক্ষোভকারীরা। তেহরান থেকে এক সাক্ষাৎকারে ইয়াসি বলেন, আমার বারবার মনে হচ্ছিল আমিও মাহশা হতে পারি; আমার কোনও বন্ধু হতে পারে, আমার কোনও জ্ঞাতিবোন হতে পারে। কেউ জানে না গ্রেফতারের পর কী আচরণ করে তারা (নৈতিকতা পুলিশ)।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code