ইলিয়াস আলীকে ফিরে পেতে সিলেটে বিএনপির স্মারকলিপি ও দোয়া মাহফিল

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর ১২তম গুম দিবসে নিখোঁজ নেতাকে ফিরে পেতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান ও দোয়া মাহফিল করেছে সিলেট জেলা বিএনপি।

Manual2 Ad Code

বুধবার (১৭ এপ্র্রিল) দুপুর ১২টায় সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানপূর্ব জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে সংক্ষিপ্ত সমাবেশে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দীর্ঘ ১২ বছর থেকে আমরা আমাদের প্রিয় নেতা এম. ইলিয়াস আলীর জন্য অপেক্ষায় আছি। তিনি আওয়ামী সরকারের সকল অন্যায় অপকর্মের তীব্র সমালোচনা করতেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন ছিলেন। সর্বোপরি তিনি জালিম সরকারের কাছে আতংকে পরিণত হয়েছিলেন তাই তাকে গুম করে রাখা হয়েছে। শুধু মাত্র ইলিয়াস আলীই নন, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, ইলিয়াস আলীর ড্রাইভার আনসার আলী সহ আমাদের শত শত নেতাকর্মীদের গুম করে রাখা হয়েছে। আমরা তাদের হাদিস পাচ্ছিনা। অবিলম্বে ইলিয়াস আলীসহ গুমকৃত সকল নেতাকর্মীদের ফিরিয়ে দেয়া না হলে আমরা আবারো হরতালের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন বলেন, এম. ইলিয়াস আলী গুম হওয়ার পর উনার সহধর্মিণী তার সন্ধান দাবী করে হাইকোর্টে একটি রীট পিটিশন করেছিলেন। কিন্তু সরকারের অদৃশ্য হস্তক্ষেপ আজ একযুগ পরও আমরা সেই রীটের শুনানি করতে পারছিনা। এতে প্রমাণিত হয় সরকারই এই ঘটনার সাথে জড়িত।

সিলেট মহানগর বিএনপির সদ্য সাবেক যুগ্ন আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আমরা খুবই মর্মাহত হয়েছি, আমাদের নেতা সাবেক একজন সংসদ সদস্যের সন্ধান দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিতে এসেছি। কিন্তু দেশে সার্ব বৃহত্তর রাজনৈতিক দলের একটি স্মারকলিপি পর্যন্ত গ্রহব করার মনষিকতা ডামি সরকারের কর্মকর্তাদের নেই। আমরা ডকেটে স্মারকলিপি দিয়ে গেলাম।

Manual1 Ad Code

এসময় সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- হাজী শাহাব উদ্দিন আহমদ, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, আনোয়ার হোসেন মানিক, এডভোকেট আবু তাহের, রফিকুল ইসলাম শাহপরান, এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, আব্দুল আহাদ খান জামাল, এডভোকেট সাঈদ আহমদ, মোঃ মঈনুল হক, আশফাক আহমেদ, এডভোকেট আল আসলাম মুমিন, গৌছ আলী, জাকির আহমেদ খাঁন, এডভোকেট মোস্তাক আহমদ, নুমান উদ্দিন মুরাদ, অর্জুন ঘোষ, আহাদ চৌধুরী শামীম, আফসর খাঁন, এড. ওবায়দুর রহমান ফাহমী, ফজলে আহসান রাব্বী, বখতিয়ার আহমদ ইমরান, মনিরুজ্জামান উজ্জল, সৈয়দ জালেছ,সুমেল আহমদ চৌধুরী, রায়হান এইচ খাঁন, মিনহাজ উদ্দিন চৌধুরী, হাসান মঈন উদ্দিন আহমদ, হাসান আহমদ, এড. খালেদ জুবায়ের, অজি মোঃ কায়ছার ,এজাজুল ইসলাম মুন্না, আজিজ খান সজিব, শফি আহমদ, আব্দুস সালাম, আজহার আলী অনিক, হাবিব আহমেদ, সিরাজুল ইসলাম সিরাজ, আবু সালেহ, এডভোকেট ওমর ফারুক, বেলাল হোসেন, কিবরিয়া, রেদোয়ান রাব্বী প্রমুখ।

Manual6 Ad Code

এদিকে, বাদ আসর হযরত শাহজালাল (র.) এর দরগাহ প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করে সিলেট জেলা বিএনপি।

এদিকে, ১ যুগ আগে ১৭ এপ্রিল গুম হওয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি জননেতা এম ইলিয়াস আলী সহ গুম হওয়া সকল নেতৃবৃন্দের সন্ধান কামনা করে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার বাদ জোহর হযরত শাহজালাল রঃ এর মাজার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

দোয়া মাহফিলে জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করা হয়। একই সাথে দোয়া করা হয় গুম নামক অপরাজনীতির শিকার ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, আনসার আলী সহ গুম হওয়া সকল নেতৃবৃন্দকে ফিরে পাওয়ার জন্য।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, টিটন মল্লিক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সাবেক সদস্য শহিদুল ইসলাম কাদির, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম সাহেদ, হাসান হাফিজুর রহমান টিপু, রজব আহমদ, শেখ আব্দুল মনাফ, সাইদ মাহমুদ ওয়াদুদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, সাবেক ছাত্রদল নেতা রিপন চৌধুরী, সিলেট জেলা ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব, ইকবাল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আয়াত আলী প্রিন্স, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমদ দুলাল মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল মুকিত মুকুল, আশিকুর রহমান, সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সাহেব খান ছাত্রদল নেতা নাদিম, স্বেচ্ছাসেবক দল নেতা মতিন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code