ইশরাক সমর্থকদের মৎস্য ভবন মোড় ও কাকরাইলে অবস্থান, যান চলাচল ব্যাহত

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

ঢাকা ডেস্ক:

Manual4 Ad Code

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে আন্দোলনের সপ্তম দিন চলছে। আজ রাজধানীর মৎস্য ভবন মোড় অবরোধ করেছেন তাঁর সমর্থেকেরা। দাবি না মানলে পুরো ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন তাঁরা।

Manual6 Ad Code

আজ বুধবার সকাল ১০টা থেকেই পূর্ব ঘোষণা অনুযায়ী নগর ভবন, বঙ্গবাজার, মৎস্য ভবন, কাকরাইলসহ আশপাশের এলাকায় দলে দলে জড়ো হতে থাকেন তাঁরা। এসময় এসব এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

এর আগে গতকাল মঙ্গলবার ইশরাক সমর্থকেরা ঘোষণা দিয়েছেন, বুধবার সকাল ১০টার মধ্যে দাবি আদায় না হলে কঠিন কর্মসূচি হাতে নেওয়া হবে। তাঁরা ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন।

Manual1 Ad Code

ঘোষণা অনুযায়ী আজ সকাল ১০টা থেকেই নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করেন তাঁরা। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, আদালতের রায় অতি দ্রুত বাস্তবায়ন করা না হলে সারা ঢাকা অচল করে দেওয়া হবে।

এদিকে বরাবরের মতো নগর ভবনের সামনের সড়কেও অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীদের একটি অংশ।

ডেস্ক: এন

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code