ইসরায়েলি ক্লাবকে গোলের মালা পরালো মেসির

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ:ইসরায়েলি ক্লাব মাক্কাইবি হাইফাকে গোলের মালা পরিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়নস লিগে পিএসজি জিতেছে ৭-২ গোলে।
অবশ্য দলের গোল উৎসবের দিনে অনন্য কীর্তিও গড়েছেন মেসি। দুই গোল করায় প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বে ৮০ গোলের নজির গড়েছেন।

Manual4 Ad Code

আক্রমণত্রয়ীর সবাই গোল উৎসব করেছেন। ১৯ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। ৩২ মিনিটে দ্বিগুন করেন এমবাপ্পে। তিন মিনিট পর নেইমারও গোল উৎসবে যোগ দেন। অবশ্য ৩৮ মিনিটে মাক্কাবির হয়ে একটি গোল শোধ দেন সেক। তাতে লাভ হয়নি যদিও। পিএসজির আক্রমণের তোড়ে টিকে থাকতে পারলে তো। প্রথমার্ধেই ৪৪ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান মেসি। ৫০ মিনিটে ইসরায়েলি ক্লাবের হয়ে সেক দ্বিতীয় গোল তুলে নিলেও প্রতিপক্ষের আক্রমণে নিজেদের অর্ধেই তারা হিমশিম খেয়েছে। এই অর্ধে এমবাপ্পের দ্বিতীয় গোল ছাড়াও ৮৪ মিনিটে সোলের করেছেন একটি। তার আগে অবশ্য প্রতিপক্ষের আত্মঘাতী গোলও ব্যবধান বাড়াতে ভূমিকা রেখেছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code