ইসরায়েলের কাছে ৭৩ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: 

Manual5 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরায়েলের কাছে ৭৩ কোটি ৫০ লাখ ডলার মূল্যের অত্যাধুনিক গাইডেড অস্ত্র বিক্রির প্রস্তাবে অনুমোদন দিয়েছে। কংগ্রেশনাল সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান সংঘর্ষের পরও মার্কিন আইন প্রণেতাদের এই প্রস্তাবে বিরোধিতা করার সম্ভাবনা নাই। তিন কংগ্রেশনাল সহযোগী জানান, ৫ মে এই অস্ত্র বিক্রির বিষয়ে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিদেশের কাছে অস্ত্র বিক্রির চুক্তি চূড়ান্ত করার আগে নিয়মিত পর্যালোচনার অংশ হিসেবে কংগ্রেসকে তা জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code