ইসলামী ব্যাংকের পর্ষদে আবারও বড় পরিবর্তন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: আবারও ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় এই ব্যাংক চলতি বছরের জুলাইয়ের শেয়ার সংক্রান্ত প্রতিবেদনে এ পরিবর্তনের কথা ঢাকা স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে।

Manual7 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবভিত্তিক কোম্পানি আরবসাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি ৫ জুলাই একটি চিঠি পাঠিয়ে পরিচালক পদ প্রত্যাহার করে। এরপর ব্যাংকটি গত ২৬ জুলাই বোর্ডসভার মাধ্যমে তা অনুমোদন করে। তবে কোম্পানিটি এখনও শেয়ার বিক্রি করেনি।

Manual8 Ad Code

এর আগে মুসাইদ আবদুল্লাহ এ আল-রাজি কোম্পানির পক্ষে দীর্ঘদিন ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আরবসাস ট্রাভেল ইসলামী ব্যাংকের ৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ারের মালিক।
এর আগে ইসলামী ব্যাংকের পুরো শেয়ার ছেড়ে দিয়ে পরিচালনা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছিল সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। তারও আগে বেশ কিছু বিদেশি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রি করে দেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code