ইসলামে আশুরার গুরুত্ব

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: ইসলামের পরিভাষায় আরবি মহররম মাসের ১০ তারিখ ‘আশুরা’ নামে পরিচিত। কারবালার হৃদয়বিদারক ঘটনা আশুরা ও মহররম মাসের ইতিহাসে নবচেতনার উন্মেষ ঘটালেও এর তাৎপর্য ইসলামে, এমনকি তারও বহু আগে থেকেই নানাভাবে স্বীকৃত।
পবিত্র কোরআনে মহররম মাসের ফজিলত সম্পর্কে ইরশাদ হয়েছে, ‘আকাশ ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর কাছে মাসের সংখ্যা ১২টি; এর মধ্যে চারটি মাস সম্মানিত।’ (সুরা তওবা, আয়াত : ৩৬)। আর ওই মাস চারটি হলো— জিলকদ, জিলহজ, মহররম ও রজব। (তাফসিরে মাজহারি)

Manual6 Ad Code

হাদিস শরিফে এ মাসকে ‘শাহরুল্লাহ’ বা ‘আল্লাহর মাস’ আখ্যা দেওয়া হয়েছে। হাদিসে এসেছে— (রমজানের পর) শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস, যাকে তোমরা মহররম বলে থাকো। (সুনানে কুবরা, হাদিস : ৪২১৬)
১০ মহররম তথা আশুরা মুসলিম ইতিহাসে আরও যেসব কারণে গুরুত্বপূর্ণ। সেগুলোর মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু কারণ তুলে ধরা হলো–

Manual6 Ad Code

১. মহান আল্লাহ এদিনই আসমান-জমিন, কলম ও হজরত আদমকে (আ.) সৃষ্টি করেন।
২. এদিনই আল্লাহতায়ালা তার নবী হজরত আদমের (আ.) তওবা কবুল করেন।
৩. আশুরার দিনই হজরত ইদরিসকে (আ.) আসমানে উঠিয়ে নেওয়া হয়।
৪. এদিনই আল্লাহতায়ালা তার নবী হজরত নুহের (আ.) কিশতিকে ভয়ঙ্কর বন্যা থেকে রক্ষা করেন।
৫. পবিত্র এই দিনে হজরত ইবরাহিম (আ.) ‘খলিলুল্লাহ’ উপাধিতে ভূষিত হন।
৬. এদিনই হজরত ইসমাইল (আ.) জন্মগ্রহণ করেন।
৭. আশুরার দিনই হজরত ইউসুফ (আ.) কারাগার থেকে মুক্তি পান এবং মিসরের শাসক নিযুক্ত হন।
৮. পবিত্র এ দিনটিতেই হজরত ইউসুফ (আ.) দীর্ঘ দিন পর তার বাবা হজরত ইয়াকুবের (আ.) সঙ্গে মিলিত হন।
৯. এদিন হজরত মুসা (আ.)-এর নেতৃত্বে বনী ইসরাইল ফিরআউনের জুলুম থেকে মুক্তি লাভ করে।
১০. এ দিনটিতেই হজরত মুসার (আ.) ওপর পবিত্র তাওরাত নাজিল হয়।
১১. আশুরার দিনে হজরত সোলাইমান (আ.) তার বাদশাহী ফিরে পান।
১২. এদিনই হজরত আইয়ুব (আ.) জটিল রোগ থেকে মুক্তি লাভ করেন।
১৩. এদিনই হজরত ইউনুস (আ.) দীর্ঘ ৪০ দিন মাছের পেটে থাকার পর আল্লাহর অনুগ্রহে বের হন।
১৪. এ দিনটিতেই হজরত ইউনুসের (আ.) উম্মতের তওবা কবুল করা হয়।
১৫. হজরত ঈসা (আ.) এদিনই জন্মগ্রহণ করেন এবং এদিনই ইহুদিদের ষড়যন্ত্র থেকে রক্ষা করে আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নেন।
১৬. আশুরার দিনেই পৃথিবীতে সর্বপ্রথম বৃষ্টি হয়।
১৭. এদিনই মক্কার কোরাইশরা পবিত্র কাবাঘরে নতুন গিলাফ জড়ায়।
১৮. পবিত্র আশুরার দিনেই মহানবীর (সা.) সঙ্গে হজরত খাদিজার (রা.) বিয়ে সম্পন্ন হয়।
১৯. এই দিনেই রাসুলের (সা.) দৌহিত্র হজরত হুসাইন (রা.) কুফায় শাহাদাৎ বরণ করেন।
২০. এবং আশুরার দিনেই কেয়ামত তথা মহাপ্রলয় অনুষ্ঠিত হবে। (মাআরেফুল কোরআন ও দেওবন্দের ওয়েবসাইট)

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code