ইসির ঘোষিত রোডম্যাপ সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual2 Ad Code

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত রোডম্যাপকে সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার ‘নীলনকশা’ বলে অভিহিত করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত নির্বাচনি দায়িত্বশীল সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

Manual6 Ad Code

তিনি বলেন, প্রচলিত পদ্ধতি ও নতুন পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির মধ্যে যেকোনো একটি নির্ধারণ না করে রোডম্যাপ ঘোষণা করায় নির্বাচন কমিশন বড় ধরনের অপরাধ করেছে।

Manual7 Ad Code

তাহের আরও বলেন, “নির্বাচন কমিশন ও সরকারকে রিফর্ম চার্টারের মাধ্যমে আগামী নির্বাচন করতে বাধ্য করবে জামায়াতে ইসলামী।”

এর একদিন আগে, বৃহস্পতিবার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোডম্যাপ প্রকাশ করে ইসি। এতে জানানো হয়, ২৪ ধাপে ভোটের কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ইসির ঘোষিত রোডম্যাপ সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code