ইয়ানের তাণ্ডব: ফ্লোরিডায় আটকা পড়েছে অনেকে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:ধ্বংসাত্মক শক্তি নিয়ে উপকূলে আছড়ে পড়া হারিকেন ইয়ানের তাণ্ডবে বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিপুল সংখ্যক মানুষ। বিশেষ করে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ এলাকাগুলোতে আটকা পড়েছে অনেকে। ধ্বংস হয়ে গেছে বহু বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয় সময় বুধবার বিকাল ৩টা ৫ মিনিটে কায়ো কোস্টা দ্বীপে ৪ মাত্রার ঝড়টি আছড়ে পড়ে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৪১ কিলোমিটার। ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় ফ্লোরিডা অঙ্গরাজ্যের একাংশ। এখন পর্যন্ত সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ২০ লাখেরও বেশি মানুষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code