ঈদে শিবলী-নিপার ত্রিমাত্রিক নৃত্য

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: ইত্যাদি মানেই চমক এবং নান্দনিক মান। সাথে থাকে বর্ণিল আয়োজন। যা শুধুমাত্র নির্মাতা-সঞ্চালক হানিফ সংকেতকে দিয়েই সম্ভব।

প্রতি ঈদেই এই নির্মাণ স্রষ্টা চেষ্টা করেন ‘ইত্যাদি’র মাধ্যমে নাচের মিউজিক, বিষয়, চিত্রায়ণে বৈচিত্র্য আনতে। এবারও সেই চেষ্টাটি করা হয়েছে দেশের শীর্ষ নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপাকে দিয়ে। এবারের নাচটিতে ব্যাপক আয়োজনে তুলে ধরা হয়েছে তিনটি ধারাকে। তাই এটিকে বলা যায় ত্রিমাত্রিক নৃত্য।
‘ইত্যাদি’ নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, সবসময় যে ধরনের নাচ এবং সংগীতায়োজন শুনে দর্শকরা অভ্যস্ত, তার চাইতে একটু ব্যতিক্রমী করার চেষ্টা করা হয় এবার। নাচটিকে ফুটিয়ে তোলার জন্য শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। নিয়মিত মহড়া দিয়েছেন।

Manual3 Ad Code

হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে নাচটির সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ।

Manual5 Ad Code

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন যথারীতি হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code