ঈদ মোবারাক : চাঁদ দেখা গেছে, কাল বাংলাদেশে ঈদ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual5 Ad Code

বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শুক্রবার (১৪ মে) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

এর আগে বুধবার বাদ মাগরিব (১২ মে) বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সভায় জানানো হয়, বুধবার বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর।

Manual3 Ad Code

সভায় জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য ধর্ম সচিব মো. নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমানসহ দেশের বরেণ্য আলেমরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলানিউজইউএসডটকমের ঈদ শুভেচছাঃ

মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর । আমাদের বড় এই ধর্মীয় উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক বিশ্বের সকল মানবজাতির ঘরে ঘরে ।

Manual6 Ad Code

সেই সাথে আমাদের সকল পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভাকাংখীদের জানাই ঈদ মোবারক । সকলের সুন্দর আগামী কামনা করি আমরা ।

– সম্পাদনা পরিবার

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code