ঈশ্বরদী-আটঘরিয়া উপনির্বাচনে মনোনয়ন চান ড. মুসলিমা জাহান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

আটঘরিয়া (পাবনা) :
উন্নয়নের ধারাবাহিকতায় নিজেকে সম্পৃক্ত রাখতে পাবনা-৪,ঈশ্বরদী-আটঘরিয়া বাসীর উন্নত ও র্মযাদাপূর্ন জীবনের জন্য নিজেকে মানুষ ও সমাজের সেবায় নিয়োজিত করতে চান বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও এক সময়ের ছাত্রলীগের অন্যতম সাহসি নেত্রী ড.মুসলিমা জাহান। তার জন্ম ঈশ্বরদী উপজেলার মশুরিয়াপাড়ায়।

ইতালী তুহিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ইন ম্যানেজমেন্ট ডিগ্রী নিয়ে বর্তমানে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। পরিচিত আর রাজনৈতিক অংগনে তিনি ময়না আপা হিসেবে সবার কাছে অধিক পরিচিত। প্রয়াত সাংসদ প্রাক্তন ভুমিমন্ত্রী তার রাজনৈতিক শুরু শামসুর রহমান শরীফ (ডিলু ভাই) তাকে ডাকতেন ময়নামতি বলে।

Manual8 Ad Code

রাজশাহী বোর্ডে ডবল ষ্টান্ড করা এই মেধাবি এবং সমাজসেবী ড.মুসলিমা জাহান ছাত্র জীবনে ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন। ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষে ড.মুসলিমা জাহান ঈশ্বরদী সরকারি ছাত্র সংসদে নিবাচিত মহিলা সম্পাদক এবং ১৯৯৮-৯৯ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নবাব ফয়জুন্নেসা হলের সাধারন সম্পাদক ছিলেন। বর্তমানে আওয়ামীলীগের সাথে বিভিন্ন মিছিল মিটিং ও নির্বাচনী প্রচারনায় তিনি বেশ সক্রিয়।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ড.মুসলিমা জাহান বলেন, আমার জীবনে প্রায় ৩০ বছর পড়াশোনা ও শিক্ষকতায় কাটিয়েছি যাতে আমি একদিন দেশের কাজে যোগ্য হিসেবে নিজেকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আমার শিক্ষা ও ইউরোপের দেশ গুলোতে থাকার অভিজ্ঞতা আমি দেশের মানুষের জীবন যাত্রাকে উন্নত করার জন্য কাজে ব্যবহার করতে পারি। মূলত নীতি নির্ধারনী কাজে কিংবা সিদ্ধান্ত গ্রহনে আমার মেধা ও যোগ্যতা যেন আওয়ামীলীগের কাজে লাগে সে সুযোগ চাই। তিনি একাদশ সাংসদে সংরক্ষিত আসনে পাবনা জেলার জন্যও মনোনয়ন চেয়েছিলেন।

দেশ আর দেশের মানুষের উন্নয়ন ভাবনার তার দর্শন এটাই যে মানুষকে তার ভাগ্য বদলাতে কিছু নেতৃত্বের দরকার হয় যে তাদেরকে নির্দেশনা দিবে,সামনে এগিয়ে দেবে আর নিজের বুক আগলে দিবে শতশত বাধা বিপত্তি হাসি মুখে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তেমনি একজন নেতা হিসেবে বিশ্ব স্বীকৃত বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের আর্দেশের ঝান্ডা ধরে বঙ্গকন্যা শেখ হাসিনার সস্পর্শে রাজনৈতিক প্রজ্ঞা দীক্ষা পেতেই তিনি পাবনা-৪, ঈশ্বরদী-আটঘরিয়া আসনের আওয়ামীলীগের মনোনয়ন চান। ঈশ্বরদী-আটঘরিয়ার মানুষ তাকে উচ্চ শিক্ষিত মেধাবী এবং সুযোগ্য নেতৃত্ব হিসেবে সুযোগ ও সমর্থন দিবে এই তার প্রত্যাশা।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code