উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code
নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ৭ রোহিঙ্গা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ। ঘটনায় জড়িত রোহিঙ্গাদের গ্রেফতারে ক্যাম্প গুলোতে চলছে পুলিশের সাঁড়াশি অভিযান।শুক্রবার ভোরে উখিয়ার ১৮ নং ক্যাম্পের ব্লক এইস ৫২ তে এ ঘটনা ঘটে। প্রথমে পুলিশ ৪ জন নিহত হওয়ার কথা জানালেও পরে ৭ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেন ক্যাম্পে দায়িত্ব পালনরত ৮ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান।নিহত রোহিঙ্গারা হলেন, ১) আজিজুল হক(২২), পিতা- নুরুল ইসলাম, ব্লক- এইচ/৫২, ২) ইব্রাহিম (১৭), পিতা-অজ্ঞাত, ক্যাম্প-১৮, ৩) মোঃ আমিন(৩০), পিতা- আবুল হোসেন, ব্লক-এইচ/৫২। ৪) মোঃ ইদ্রিস ৩২), পিতা- অজ্ঞাত,  ৫) হাফেজ নুর হালিম (৪৫), পিতাঃ মোঃ নবী, ব্লকঃ এফ/২২ ক্যাম্প-১৮। ৬) মৌলভী হামিদুল্লাহ (৫০), পিতাঃ অজ্ঞাত, ক্যাম্প-১৮, ৭) নূর কায়সার(১৫), পিতা- নূর মোহাম্মদ, ব্লক-এইচ/৫০, ক্যাম্প-১৮।এ ঘটনায় মুজিবুর রহমান নামে একজনকে অস্ত্রসহ আটক করেছে ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান বলেন, কি কারণে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ৭ জন নিহত হয়েছেন। আরও ৭ জনকে আহত অবস্থা উখিয়া এমএসএফ হসপিটালে ভর্তি করা হয়েছে। অস্ত্রসহ একজনকে আমরা আটক করেছি। ঘটনায় জড়িত রোহিঙ্গাদের গ্রেফতারে ক্যাম্প গুলোতে চলছে পুলিশের সাঁড়াশি অভিযান। ঘটনার খবর পেয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

Manual2 Ad Code

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম জানান, তিনি ইতোমধ্যে ৬ টি মৃতদেহ নিয়ে ক্যাম্প থেকে উখিয়া থানায় উপস্থিত হয়েছেন। আরও একটি মৃতদেহ ক্যাম্প থেকে থানায় আসার পথে। সেগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে ময়নাতদন্তের জন্য।

এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে ও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

Manual7 Ad Code

হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে হতাহতের ঘটনায় আশপাশের গ্রামগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তবে কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে আইন প্রয়োগকারী সংস্থা।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code