উত্তরে বাতিল, দক্ষিণেও মেয়র পদে প্রার্থী তুলে নিতে পারে জাপা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মাঠ থেকে দলীয় মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলনকে প্রত্যাহার করে নিতে পারে জাতীয় পার্টি (জাপা)।

আজ বুধবার রাজধানীর বনানীতে জাপার কার্যালয়ে অনুষ্ঠিত দলের চেয়ারম্যান, সিনিয়র কো-চেয়ারম্যান ও কো-চেয়ারম্যানদের বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের বৃহস্পতিবার শেষদিনে মিলন প্রার্থিতা প্রত্যাহার নিতে পারেন।

এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে (ডিএনসিসি) মেয়র পদে জাপার প্রার্থী ব্রি. জে. (অব.) কামরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন ইত্তেফাকের সঙ্গে আলাপকালে বলেন, ‘জাপা চেয়ারম্যানসহ সিনিয়র কো- চেয়ারম্যান ও কো-চেয়ারম্যানদের বৈঠক চলাকালে এক পর্যায়ে আমাকেও ডাকা হয়েছিল। যেহেতু মেয়র পদে আওয়ামী লীগেরও প্রার্থী রয়েছেন এবং আমরা মহাজোটভুক্ত, সেই কারণে বৈঠকে আমার প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি আলোচনা হয়েছে, যদি প্রত্যাহার করতে হয় বৃহস্পতিবার করব।’ বৈঠকে উপস্থিত থাকা জাপার কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুও ইত্তেফাকের সঙ্গে আলাপকালে ঢাকা দক্ষিণে দলীয় মেয়র প্রার্থীকে প্রত্যাহারের ইঙ্গিত দেন।

Manual6 Ad Code

জাপা চেয়ারম্যান জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং কো-চেয়ারম্যানদের এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু ও সালমা ইসলাম উপস্থিত ছিলেন। ২৮ ডিসেম্বর দলের কাউন্সিলের পর দলের চেয়ারম্যান, সিনিয়র কো-চেয়ারম্যান ও কো-চেয়ারম্যানদের প্রথম এই বৈঠকে জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গাও উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

 

বৈঠক সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে দলীয় কাউন্সিলর প্রার্থীদের প্রচারণাসহ সার্বিক নির্বাচন পরিচালনায় প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করতে রুহুল আমিন হাওলাদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল আজ ইসিতে যাওয়ার কথা। এছাড়া জিএম কাদেরের নেতৃত্বে জাপার নতুন কমিটি আগামী শনিবার রংপুরে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচএম এরশাদের কবর জিয়ারত করতে যাবেন বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code