উত্তর দিতে নারাজ ট্রাম্প

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর পারিবারিক ব্যবসা নিয়ে চলা তদন্তের অংশ হিসেবে নিউইয়র্কে অ্যাটর্নি জেনারেলের কোনো প্রশ্নের উত্তর দেবেন না বলে জানিয়েছেন। খবর বিবিসির।

Manual3 Ad Code

ঋণ ও করসংক্রান্ত সুবিধা পেতে ট্রাম্প অর্গানাইজেশন নিজেদের সম্পদ নিয়ে কর্তৃপক্ষকে ভুল তথ্য দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে ট্রাম্প এ ধরনের কোনো অভিযোগের কথা অস্বীকার করেছেন। নিউইয়র্ক কর্তৃপক্ষের তদন্তকে তিনি পক্ষপাতমূলক বলে অভিহিত করেছেন।

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট বলেন, এই তদন্তকাজে বছরের পর বছর ধরে কয়েক লাখ ডলার ব্যয় করা হয়েছে। তবে কোনো লাভ হয়নি। তিনি আরও বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে প্রত্যেক নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধার আওতায় কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছি। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লিটিটিয়া জেমস বলেছেন যুক্তরাষ্ট্রে গতকাল বুধবার ওই সাক্ষাৎকার নেওয়া হয়। তিনি বলেছেন তাঁদের তদন্তকাজ চলবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code