উদ্ধার শেষে ফেরার পথেই নিভে গেল রেলপ্রকৌশলীর জীবন

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

সংগ্রাম দত্ত

সিলেট জেলার মোগলা বাজারে দুর্ঘটনায় লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে উত্তোলন করে মঙ্গলবার দায়িত্ব পালন শেষে ফেরার পথে মৌলভীবাজার জেলার কুলাউড়া রেলওয়ে সেকশনের উপ-সহকারী প্রকৌশলী (পথ) মোজাম্মেল হক (৪৫) মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

Manual4 Ad Code

কুলাউড়া রেলওয়ে স্টেশনমাস্টার রোমান আহমদ জানান, সিলেটের মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয় সকালে। রেল চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছান প্রকৌশলী মোজাম্মেল হক ও তাঁর দল। দীর্ঘ সময় উদ্ধারকাজ শেষে রাতে মোটরসাইকেলে করে ফিরছিলেন তিনি।

Manual1 Ad Code

ফেরার পথে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের কাছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যান মোজাম্মেল হক। স্থানীয়রা দ্রুত তাঁকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Manual1 Ad Code

এদিকে দুর্ঘটনার বিষয়ে কুলাউড়া থানা ও রেলওয়ে থানা অবগত নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • উদ্ধার শেষে ফেরার পথেই নিভে গেল রেলপ্রকৌশলীর জীবন
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code