উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার পরও জিএসপি প্লাস সুবিধা চাইলেন বাণিজ্যমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার পরও জিএসপি প্লাস সুবিধা চাইলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘বাংলাদেশ আগামী ২০২৪ সালে উন্নয়নশীল দেশে পরিণত হবে। এর তিন বছর পর এলডিসিভুক্ত দেশের সুবিধাগুলো বাংলাদেশ আর পাবে না। তবে বাণিজ্যমন্ত্রী আশা করেন, ওই সময়ের পরও ইউরোপিয়ন ইউনিয়ন রপ্তানির ক্ষেত্রে আমাদেরকে জিএসপি প্লাস সুবিধা প্রদান করবে।’

Manual8 Ad Code

রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইইউ-বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালগের ৬ষ্ঠ রাউন্ডের সভায় বাংলাদেশ পক্ষের প্রতিনিধি দলের প্রধান হিসেবে তিনি এ সব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপিয়ন ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের বড় ব্যবসায়িক অংশীদার এবং রপ্তানি বাজার। বাণিজ্য ক্ষেত্রে ইইউর দেয়া সুবিধায় বাংলাদেশ উপকৃত হয়েছে। এ জন্য ইউরোপিয়ন ইউনিয়নের কাছে বাংলাদেশ কৃতজ্ঞ।

Manual2 Ad Code

তিনি বলেন, গত অর্থবছরে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশ ২২ বিলিয়িন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে, যা মোট রপ্তানির প্রায় ৫৮ শতাংশ।

বাংলাদেশ প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্যে দ্রুত এগিয়ে যাচ্ছে উল্লেখ করে টিপু মুনশি বলেন, ইতোমধ্যে বন্দরগেুলোর সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে এর কার্যক্ষমতাও বাড়ানো হয়েছে। বাণিজ্য সহজ করতে আমরা সবকিছু করে যাচ্ছি এবং বাণিজ্য সহজীকরণ বিশ্ব র‌্যাংকিংয়ে আমাদের দেশ আট ধাপ এগিয়ে এসেছে।

 

Manual3 Ad Code

বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বাণিজ্য করতে উদ্ভূত সমস্যা চিহ্নিত করে তা আলোচনার মাধ্যমে সমাধান করাই এ ডায়ালগের উদ্দেশ্য। এটি একটি চলমান প্রক্রিয়া। নিয়মিত ভাবেই এ সভা করা হয়। ইতোমধ্যে আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা হয়েছে। এতে করে উভয় পক্ষই উপকৃত হয়েছে। বাসস

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code