উপকূলে ভাসছিল ৬০০ অভিবাসনপ্রত্যাশী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

লন্ডন প্রতিনিধি: ইতালির সিসিলি দ্বীপের কাছ থেকে একটি বড় নৌকা থেকে ৬০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার হয়েছে। টুইট বার্তায় শনিবার (২৯ মে) অভিযানটি পরিচালনার কথা জানিয়েছে দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)।

Manual2 Ad Code

এমএসএফ টুইট বার্তায় আরও জানিয়েছে, ‘তিন ঘণ্টার অভিযান শেষে ৫৯৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। এখন তারা নিরাপদে আমাদের জাহাজে আছে। আমাদের মেডিক্যাল টিম তাদের সেবা দিচ্ছেন।’

Manual5 Ad Code

অভিবাসীদের বারির দক্ষিণ বন্দরে নামানো হবে। বন্দরে পৌঁছাতে ৪০ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছে এমএসএফ। তাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তবে দাতব্য সংস্থাগুলো ইতালির সরকারের অভিবাসননীতির কঠোর সমালোচনা করেছে। মূলত দেশটিতে অভিবাসীদের ঢল ঠেকাতে কঠোর অবস্থানে সরকার। দেশটির বিভিন্ন জরিপে দেখা গেছে, চলতি বছর এখন পর্যন্ত ইতালিতে ৪৭ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী প্রবেশ করেছে, যাকে রেকর্ড বলা হচ্ছে। যা ২০২২ সালে একই সময়ে ছিল ১৮ হাজার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code