উল্টোপথে উল্টোরথে সেলিম নাদিয়া মৌসুমী

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual8 Ad Code

ফজলুর রহমানের নির্দেশনায় ‘উল্টোপথে উল্টোরথে’ ধারাবাহিকে একসঙ্গে কাজ শুরু করেছেন শহীদুজ্জামান সেলিম, নািদয়া আহমেদ ও মৌসুমী হামিদ। গত সপ্তাহ থেকে তারা এই ধারাবাহিকের শুটিং শুরু করেছেন। নাটকটিতে সেলিমের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন মৌসুমী হামিদ এবং তার বোনের চরিত্রে অভিনয় করছেন নাদিয়া আহমেদ। নাটকটি রচনা করেছেন মানস পাল।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম বলেন, এই নাটকে আমার সহশিল্পী হিসেবে কাজ করছেন নাদিয়া ও মৌসুমী হামিদ। দু’জনই বেশ ভালো অভিনেত্রী এবং যার যার চরিত্রে দু’জনই বেশ ভালো অভিনয় করছেন।’

Manual6 Ad Code

সেলিমের সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে নাদিয়া বলেন,‘ সেলিম ভাই একাধারে একজন গুণী অভিনেতা, একজন গুনী নাট্যনির্দেশকও। তারসঙ্গে সহশিল্পী হিসেবে কাজ করার অনেক সুযোগ পেয়েছি। আবার তার নির্দেশনাতেও কাজ করার সুযোগ পেয়েছি। আমার কাছে সবসময়ই মনে হয় তিনি অভিনয়ের শিক্ষক। শুটিং-এ ক্যামেরার ফ্রেমে দাঁড়ানোর আগে রিহার্সেল করানোটা তার অভ্যাস। এটা সবার ক্ষেত্রে হয়না। তিনি নিজে যেমন অভিনয়টাকে ভালোবাসেন, অন্যকেও ভালোবাসতে উৎসাহ দেন।’

মৌসুমী হামিদ বলেন,‘ সেলিম ভাই এমনই একজন সহশিল্পী যার কাছে অভিনয়ের অনেক কিছু শেখার যথেষ্ট সুযোগ রয়েছে। আমি সবসময়ই তারসঙ্গে কাজ করাটা ভীষণ উপভোগ করি।’

Manual4 Ad Code

শহীদুজ্জামান সেলিম গত ১২ মার্চ থেকে নাজমুল হুদা ইমনের নির্দেশনায় ‘পার্টনারশিপ’ ধারাবাহিকের কাজ শুরু করেছেন। এতে তার বিপরীতে আছেন রোজী সেলিম। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সেলিম’র মুক্তির অপেক্ষায় আছে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘অর্পিতা’ চলচ্চিত্রটি।

Manual1 Ad Code

নাদিয়া আহমেদ বর্তমানে আল হাজেনের ‘ভবঘুরে’ , শামীম জামানের ‘সবজান্তা শমসের’, মিজানুর রহমান আরিয়ানের ‘গল্পগুলো আমাদের’, এ জাবির রাসেলের ‘বিড়ম্বনা’, ইমরান হাওলাদারের ‘শালিস মানে তালগাছ আমার’, তুষার খানের ‘বহে সমান্তরাল’, আকাশের ‘ক্যাটহাউজ’ ধারাবাহিকে অভিনয় করছেন নিয়মিত। মৌসুমী অভিনীত নতুন ধারাবাহিকের মধ্যে রয়েছে সুমন আনোয়ারের ‘ইডিয়েট’, ‘সুখী মীরগঞ্জ’ এবং এ জাবির রাসেলের ‘বিড়ম্বনা’। উল্লেখ্য ‘উল্টোপথে উল্টোরথে’ শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code