ঋণ পরিশোধে চীনের কাছে আরো সময় চায় শ্রীলঙ্কা 

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ ঋণ পরিশোধে চীনের কাছে আরো সময় চায় শ্রীলঙ্কা।দেশটিতে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সফরে গেলে তার কাছে এ সময় বৃদ্ধির অনুরোধ জানানো হয়।

শ্রীলঙ্কার সবচেয়ে বড় ঋণদাতা চীন। চীনের কাছে তাদের অপরিশোধিত ঋণের পরিমাণ অনেক বেশি। বেইজিং-এর কাছে কলম্বোর ৫০০ কোটি ডলার দেনা রয়েছে।

Manual1 Ad Code

গত বছর আরো ১০০ কোটি ডলার ঋণ নিয়েছে কলম্বো। আগামী ১২ মাসে সরকারি ও বেসরকারি খাতকে দেশি ও বিদেশি ঋণ শোধ করতে হবে ৭৩০ কোটি ডলার। এর মধ্যে জানুয়ারিতেই আন্তর্জাতিক বন্ডের জন্য ৫০ কোটি ডলার পরিশোধ করতে হবে।

Manual5 Ad Code

ঋণের ঝোঝায় শ্রীলঙ্কা যখন জর্জরিত, তখন দেশটিতে সফরে এসেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাত্ করেছেন লঙ্কা প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপক্ষের সঙ্গে।

বিবৃতিতে প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপক্ষে ও প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপক্ষের কার্যালয় জানিয়েছে, করোনা মহামারি পরবর্তী অর্থনৈতিক সংকটের কারণে ঋণ পরিশোধে আরো সময় বাড়ানো হলে এটি বড় স্বস্তির কারণ হবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code