এআই পরাশক্তিতে পরিণত করতে চান স্টারমার

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

লন্ডন অফিস:

Manual4 Ad Code

যুক্তরাজ্যকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) পরাশক্তিতে পরিণত করতে চান দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই লক্ষ্য অর্জনে উদ্ভাবন সহায়ক বিধিমালা প্রণয়ন, গবেষকদের জন্য প্রয়োজনীয় তথ্য উন্মুক্তকরণ ও ডাটা সেন্টারের জন্য অবকাঠামো তৈরির অঙ্গীকার করেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনে সোমবার (১৩ জানুয়ারি) তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে তার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। এআই প্রযুক্তিকে তিনি এর কেন্দ্রে রাখতে চান।

Manual2 Ad Code

এআই প্রযুক্তির যথাযথ ব্যবহারে ব্রিটেনের বার্ষিক উৎপাদন দেড় শতাংশ বৃদ্ধি পেতে পারে। পরবর্তী দশকব্যাপী এই প্রবৃদ্ধির আর্থিক মূল্য হতে পারে বছরে পাঁচ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার।

এআই প্রযুক্তির বিনিয়োগের ক্ষেত্রে ব্রিটেন ইতোমধ্যে ইউরোপের শীর্ষে রয়েছে বলে দাবি করে স্টারমার বলেছেন, বিশ্বের অন্যতম এআই পরাশক্তি হবে ব্রিটেন। দেশের সবার জন্য এআই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে আমরা সমৃদ্ধির পথে অগ্রসর হব।

Manual3 Ad Code

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির কেন্দ্র হয়ে ওঠার জন্য বিশ্বব্যাপী বিভিন্ন দেশের মধ্যে প্রতিযোগিতা চলছে। একই সময় প্রযুক্তিটির অপব্যবহার রোধে কিছু বিধিনিষেধও আরোপ করা হচ্ছে।

Manual7 Ad Code

বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ হচ্ছে যুক্তরাজ্য। তবে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী, এআই প্রযুক্তিতে বিনিয়োগ ও প্যাটেন্টে ব্রিটেনের চেয়ে এগিয়ে আছে কেবল দুটি দেশ- যুক্তরাষ্ট্র ও চীন।

স্টারমার বলেছেন, ভেনচার ক্যাপিটালিস্ট ম্যাট ক্লিফোর্ডের এআই প্রযুক্তি সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী ৫০টি পরামর্শ গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code