এইউএপির বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছে এআইইউবি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: থাইল্যান্ডের ব্যাংককে সিয়াম বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি অফ এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, ক্যালিফোর্নিয়া ব্যাপ্টিস্ট ইউনিভার্সিটি ও এশিয়ান করপোরেশন ডায়ালগ-ইউনিভার্সিটি নেটওয়ার্কের সহযোগিতায় অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটিজ অফ দ্যা এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (এইউএপি) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩৬ তম বার্ষিক এই সম্মেলন গত ১৭-১৮ নভেম্বর অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। এবারের বার্ষিক সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘ইউটিলাইজিং কনস্টিটিউশনাল অ্যাসেট্স টু এনহ্যান্স গ্লোবাল আউটরিচ’। গত ২০০৩ সাল থেকে এইউএপির সদস্য হিসেবে এআইইউবি বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ করে আসছে। এবারের ৩৬ তম বার্ষিক সম্মেলনে ৫০ টিরও বেশি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১০০ জনেরও বেশি প্রতিনিধি বিভিন্ন সেশনের আলোচনায় অংশগ্রহণ করেন।

Manual5 Ad Code

সম্মেলনে এআইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য কারমেন জেড লামাগনা এইউএপি এক্সিকিউটিভ বোর্ড এবং এইউএপি উপদেষ্টা পরিষদের ৫৪ তম এইউএপি নির্বাহী বোর্ডের সভায় অংশ নেন। তিনি এইউএপির ৩৬ তম বার্ষিক সম্মেলনে মডারেটর হিসেবে প্যানেল আলোচনা পরিচালনা করেন। দুই দিনের সম্মেলনে লামাগনার সঙ্গে অংশ নেন ব্যবসায় প্রশাসন অনুষদের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক শামা ইসলাম। এআইইউবি এইউএপির ৩৬ তম বার্ষিক সম্মেলনে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষা বিনিময় ও যৌথ গবেষণা বিষয়ক ১৮টি সমঝোতা স্মারক সই করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code