এই ৬ কৌশল মানলে চোখ ক্লান্ত হবে না

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট:

অফিসের কাজ বা অন্যান্য কাজে কম্পিউটার বা ল্যাপটপের দিকে তাকিয়ে থাকতে হয় দিনের অনেকটা সময়। তার উপরে মোবাইলে স্ক্রল করা তো চলছেই।

Manual3 Ad Code

দিন শেষে চোখ দুটো কিন্তু ভীষণ ক্লান্ত হয়ে পড়ে! বিছানায় শুয়ে অন্ধকারে দীর্ঘ সময় ধরে মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকলে বেশি ক্ষতিগ্রস্ত হয় চোখ।

Manual5 Ad Code

বৈদ্যুতিক যন্ত্রের নীল আলো রেটিনার উপর এমন প্রভাব ফেলে, যে চোখ ক্লান্ত হয়ে যায়। এতে চোখ দিয়ে পানি পড়া, জ্বালা করার মতো সমস্যা দেখা যায়।

Manual4 Ad Code

এছাড়া চোখের চারপাশে বলিরেখা ও পুরু কালির ছাপেরও কারণ হতে পারে এটি। কিছু কৌশল মেনে চললে চোখ কম ক্লান্ত হবে।

১। পলক ফেলুন বার বার

একনাগাড়ে কম্পিউটার বা মোবাইলের দিকে তাকিয়ে থাকলে চোখের আর্দ্রতা নষ্ট হয়। মোবাইল বা ল্যাপটপের নীল আলো চোখের পানি শুকিয়ে যাওয়ার কারণ হতে পারে তাই একটানা কাজের মাঝে চোখের পলক ফেলুন বার বার। এতে চোখের ক্লান্তি কম হবে।

২। আই বল রোলিং

মাথা সোজা রেখে চোখের মণি ৩৬০ ডিগ্রি ঘোরাতে হবে। একবার ঘড়ির কাটার দিকে ও একবার ঘড়ির কাটার বিপরীতে। পদ্ধতিটি তিন বার করে করতে হবে সময়ান্তরে। চোখের ব্যায়াম হয় এই পদ্ধতিতে। চোখের শুষ্ক ভাব কেটে যায় অনেকটাই।

৩। সানগ্লাস জরুরি

শীতের দিনেও বাইরে যাওয়ার সময় সানগ্লাস পরতে হবে। কারণ সূর্যের অতিবগুনি রশ্মিও চোখের ক্ষতি করে। এমন সানগ্লাস বেছে নিন যাতে চোখের আশপাশ ও বাইরের দিক ঢাকা থাকে।

Manual5 Ad Code

৪। ঘরোয়া টোটকা

চোখের উপর প্রথমে তুলা দিয়ে অলিভ অয়েল লাগিয়ে নিন। ৫ মিনিট রেখে এবার তার উপরে ঠান্ডা টি ব্যাগ বেশ কিছুক্ষণ চেপে ধরে থাকুন। এতে চোখ আরাম পাবে। চোখের উপরে গোল করে কাটা শশা বা আলু রেখে শুয়ে থাকুন। নিয়মিত করলে চোখ উজ্জ্বল হয়ে উঠবে। চোখের নীচে কালির ছাপও দূর হবে। সেই সঙ্গে পর্যাপ্ত পানি খেতে হবে।

৫। কপাল ও চোখের ব্যায়াম

মাথা সোজা রেখে কপাল কুঁচকে তাকান। কপালের পেশি একবার সঙ্কোচন আর একবার প্রসারণ করুন। বার বার করলে চোখের পেশিরও ব্যায়াম হবে। অনেকক্ষণ কাজ করার পরে এই ব্যায়াম করলে চোখে রক্ত সঞ্চালন ভালো হবে। চোখের ক্লান্তি কাটবে।

৬। সবুজের দিকে তাকান

গবেষণায় দেখা গেছে চোখ ভালো রাখতে প্রতিদিন সবুজের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকা জরুরি। একটানা কিছুক্ষণ কাজ করে সবুজের দিকে তাকিয়ে থাকুন কিছুক্ষণ। এটি চোখের ক্লান্তি দূর করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code