একজনের করোনা শনাক্ত -পুরো নিউজিল্যান্ড লকডাউন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

হাকিকুল ইসলাম খোকনঃ

নিউজিল্যান্ডে প্রায় ১৭০ দিন পর এক ব্যক্তির শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে দেশব্যাপী লকডাউন জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

আজ মঙ্গলবার (১৭ আগস্ট) এক ঘোষণায় তিনি এ কথা বলেন।

Manual7 Ad Code

প্রতিবেদনে বলা হয়, অকল্যান্ডের বৃহত্তম শহরে ৫৮ বছর বয়সী এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, তিনি ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। তাছাড়া বিগত ১৭০ দিনের মধ্যে তিনিই ভাইরাসটিতে আক্রান্ত একমাত্র রোগী। মঙ্গলবার সংবাদ সম্মেলনে জেসিন্ডা আরডার্ন জানান, ওই লোকটি করোনার কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত তা এখনো নিশ্চিত জানা যায়নি।

Manual6 Ad Code

সিদ্ধান্ত অনুযায়ী, অকল্যান্ডে সাতদিন লকডাউন জারি থাকবে। আর সারাদেশে লকডাউন তিনদিন থাকবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code