একটি ফিচার বন্ধ করে দিচ্ছে ফেসবুক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: গবেষকরা যে টুল দিয়ে ফেসবুকের কোনও ভাইরাল স্টোরি পর্যবেক্ষণ করে সেটা হলো ক্রাউডট্যাংগল। এই টুল ব্যবহার করে কোনও ভুয়া তথ্যও শনাক্ত করা হয়। তবে সম্প্রতি ব্লুমবার্গের একটি রিপোর্ট থেকে দেখা যায়, ফেসবুক টুলটির আপগ্রেডেশন বন্ধ করে দিয়েছে এবং এটিকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে।
ক্রাউডট্যাংগল হলো ফেসবুকের একটি পাবলিক ইনসাইট টুল; যা পাবলিশার, সাংবাদিক, গবেষক, ফ্যাক্ট-চেকার এমন বিভিন্ন ধরনের মানুষদের জন্য বিশ্লেষণ এবং রিপোর্ট তৈরির একটি টুল যার মাধ্যমে তারা দেখে থাকেন সোশ্যাল মিডিয়ায় কী ঘটছে। এটি সাধারণত পাবলিক কনটেন্ট থেকে যেমন পেজ, গ্রুপ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অথবা জনপ্রিয় সাবরেডিট থেকে ডাটা বা কনটেন্ট নিয়ে থাকে। অর্থাৎ সেটি কেমন শেয়ার, কমেন্ট, ভিউ বা রি-অ্যাকশান পাচ্ছে। তবে এই টুলটি কারও প্রোফাইল থেকে কোনও তথ্য নেয় না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code