নিউইয়র্কের বাংলাদেশী আইটি বিষেশজ্ঞদের মতবিনিময়

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কে বসবাসরত একদল বাংলাদেশী আইটি বিষেশজ্ঞ বাংলাদেশী-আমেরিকান বিশিষ্ট আইটি ব্যবসায়ী, উলকাসেমি ইন্ক’র প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ এনায়েতুর রহমানের সাথে মতবিনিময় করেছেন। এ উপলক্ষ্যে রোববার (৪ মে) সকালে জ্যামাইকার একটি রেষ্টুরেন্টে আয়োজিত এক ব্রেকফাস্ট সভার আয়োজন করা হয়। এসজে ইনোভেশন-এর কো-ফাউন্ডার ও সিইও শাহেদ ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সভায় নিউইয়র্কের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে কর্মরত একদল আইটি বিষেশজ্ঞ অংশ নেন। এসময় তারা বাংলাদেশের আইটি সেক্টরের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে ব্যবসায়ী মোহাম্মদ এনায়েতুর রহমানের সাথে খোলামেলা আলোচনা করেন। এসময় এনায়েতুর রহমান বাংলাদেশে আইটি সেক্টরের সম্ভাবনার কথা তুলে ধরেন এবং তরুণদের চাকুরীর সন্ধান নয়, উদ্যোক্তা হওয়ার উপর গুরুত্বারোপ করেন।

Manual4 Ad Code

সভায় উল্লেখযোগ্যদের মধ্যে আনিসুল কবীর জাসির, ইফতেখার ইভান, তপন মাহমুদ জনি, সরাফ তালুকদার, মোস্তাফিজুর রহমান জনি, মোহাম্মদ মাজহারুল ইসলাম, তাওহিদ চৌধুরী, ইমতিয়াজ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও মতবিনিময় সভায় সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভি’র সিইও আবু তাহের, বিগ্রেডিয়ার জেনারেল (অব:) তোফায়েল ইসলাম, সিনিয়র সাংবাদিক এবিএম সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

Desk: K

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code