একবিংশ শতাব্দীর বিশ্বসেরা অভিনেতার তালিকায় ইরফান

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual5 Ad Code

ব্রিটিশ অনলাইন পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট একবিংশ শতাব্দীর সেরা অভিনেতাদের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে স্থান পেয়েছে বিশ্বের ৬০ জন অভিনেতা। তালিকায় উঠে এসেছে মাত্র একজন ভারতীয় অভিনেতার নাম। আর তিনি হলেন অকাল প্রয়াত ইরফান খান।

অবাক হচ্ছেন কি? অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান নন, সেখানে সেরা অভিনেতা হিসেবে ইরফান খানের নাম উঠে এসেছে।

Manual5 Ad Code

তালিকার ৪১ নম্বরে রয়েছে এই অভিনেতার নাম। ২০২০ সালে মাত্র ৫৩ বছর বয়সে এই অভিনেতা মারা যান।

ইরফানের জন্ম ভারতের রাজস্থানে। এই সিনেমায় রাজস্থানের একজন যোদ্ধা হিসেবে ইরফানের ‘অটল দৃঢ়তা’র প্রসংশা করেছে পত্রিকাটি।

Manual5 Ad Code

২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত তিগমাংশু ধুলিয়ার ক্রাইম ড্রামা ‘হাসিল’, ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত বিশাল ভরদ্বাজের গ্যাংস্টার ড্রামা ‘মকবুল’ এবং ২০০৬ সালে মীরা নায়ারের রোমান্টিক ড্রামা ‘দ্য নেমসেক’-এ ইরফান তার অভিনয় দিয়ে নজর কেড়েছিলেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code