একাদশ প্রজন্মের দৃষ্টিনন্দন নতুন ল্যাপটপ ‘ট্যামারিন্ড এমএক্স১১’

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ একাদশ প্রজন্মের প্রসেসরযুক্ত তিন মডেলের নতুন ল্যাপটপ বাজারে ছাড়লো দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ‘ট্যামারিন্ড এমএক্স১১’ সিরিজের ওই ল্যাপটপগুলো যেমন দৃষ্টিনন্দন ডিজাইনে সমৃদ্ধ, তেমনই অত্যাধুনিক সব ফিচারে ভরপুর।

মডেলভেদে ল্যাপটপগুলোতে ব্যবহৃত হয়েছে ইন্টেলের একাদশ প্রজন্মের কোরআই থ্রি থেকে কোরআই সেভেন প্রসেসর, ৮ গিগাবাইট র‌্যাম, দ্রুতগতির এসএসডিসহ অত্যাধুনিক সব ফিচার। সঙ্গে গ্রাহক পাচ্ছেন জেনুইন উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম এবং ২ বছরের বিক্রয়োত্তর সেবা।

Manual3 Ad Code

ওয়ালটন ডিজি-টেক ইন্ডস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. লিয়াকত আলী জানান, নতুন আসা কোর আই থ্রি প্রসেসরযুক্ত ট্যামারিন্ড এমএক্স১১ মডেলের ল্যাপটপটির দাম মাত্র ৫৭,৫০০ টাকা। আর কোর আই ফাইভ প্রসেসরযুক্ত মডেলের ল্যাপটপটির মূল্য ৭১,৫০০ টাকা। অন্যদিকে, কোর আই সেভেন প্রসেসরযুক্ত ট্যামারিন্ড এমএক্স১১ মডেলের ল্যাপটপটির দাম পড়ছে ৮৪,৫০০ টাকা।

Manual7 Ad Code

নতুন এই সিরিজের সব মডেলের ল্যাপটপে ব্যবহার করা হয়েছে কালার গ্যামুট ১০০% এসআরজিবি (sRGB)  সমৃদ্ধ ১৪ ইঞ্চির ফুল এইচডি ম্যাট আইপিএস এলইডি ব্যাকলিট ডিসপ্লে, ৮ গিগাবাইট ৩২০০ হার্জ ডিডিআরফোর র‌্যাম, ৫১২ জিবির এনভিএমই এসএসডি রয়েছে, ইন্টেলের এক্সই আইরিস কিংবা আল্ট্রা এইচডি গ্রাফ্রিক্স, এলইডি ইলুমিনেটেড কিবোর্ড, ১ মেগা পিক্সেলের এইচডি ক্যামেরা, যা প্রায় ৮ ঘন্টা পাওয়ার ব্যাক-আপ দিতে সমর্থ শক্তিশালী ৪ সেলের স্মার্ট লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক, ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং এডাপ্টার, হাই ডেফিনেশন অডিও, বিল্ট ইন অ্যারে মাইক্রোফোন, দুইটি ১.৫ ওয়াটের স্পিকার, ডুয়াল ফ্যান ইত্যাদি। সহজে বহনযোগ্য ল্যাপটপগুলোর ব্যাটারিসহ ওজন মাত্র ১.৪ কেজি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code