‘এনগেজমেন্ট চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেয়েছে ব্র্যাক ব্যাংক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: নিউইয়র্ক-ভিত্তিক অর্গানাইজেশন ফাইন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর উইমেনের ‘এনগেজমেন্ট চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেয়েছে ব্র্যাক ব্যাংক। নারীর ক্ষমতায়নের পাশাপাশি নারীর অর্থনৈতিক উন্নয়নে কাজ করার জন্য সংস্থাটি থেকে ষষ্ঠবারের মতো এই পুরস্কার পেয়েছে ব্র্যাক ব্যাংক।

Manual4 Ad Code

বিগত বছরগুলোতে বিভিন্ন প্রোগ্রাম এবং সার্ভিসের মাধ্যমে নলেজ শেয়ারিংয়ে অংশ নিয়েছেন সংস্থাটির যেসব সদস্যরা তাদেরকে এই ‘এনগেজমেন্ট অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। অ্যালায়েন্সের সাফল্যের জন্য অপরিহার্য এই উদ্যোগ মার্কেটে নারীদের কর্মক্ষমতা বাড়াতে অবদান রাখে। নারীর উন্নতির জন্য প্রয়োজনীয় কৌশলগুলো শেখা এবং ক্রমাগত শেয়ার করার মাধ্যমে, অ্যালায়েন্স নেটওয়ার্কের চেতনার বহিঃপ্রকাশ ঘটানোয় ব্র্যাক ব্যাংকের প্রশংসা করেছে এই সংঘ।

গত ৮ নভেম্বর ডোমিনিকান রিপাবলিকের সান্তো ডোমিঙ্গোতে ২০২৩ সালের বার্ষিক সম্মেলনে ‘চ্যাম্পিয়নস অব দ্য ফিমেল ইকোনমি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে পুরস্কারটি ঘোষণা করা হয়। ‘ফাইন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর উইমেন’-এর চিফ এক্সিকিউটিভ অফিসার ইনেজ মারে থেকে পুরস্কারটি নেন ব্র্যাক ব্যাংকের হেড অব উইমেন ব্যাংকিং তারার মেহরুবা রেজা।

আর্থিক স্বাধীনতা দিয়ে সমাজের সকল ক্ষেত্রের নারীদের জন্য অর্থনৈতিক সুযোগ তৈরির ওপর ফোকাস রাখা অনন্য নারী ব্যাংকিং সেগমেন্ট তারার জন্য ‘ফাইন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর উইমেন’ থেকে বেশ কয়েকটি পুরস্কার জিতে নিয়েছে ব্র্যাক ব্যাংক।

প্রতিষ্ঠার পর থেকে, ব্র্যাক ব্যাংক ‘তারা’ সমাজের সব স্তরের নারীদের জন্য নিবেদিত ব্যাংকিং সেবা দিয়ে তাদের পূর্ণ সম্ভাবনা বিকাশে সাহায্য করছে। বছরের পর বছর ধরে নারীদের স্বপ্ন পূরণের সহায়ক হিসেবে বাংলাদেশে সুনাম কুড়িয়ে চলেছে ‘তারা’।

Manual6 Ad Code

আন্তর্জাতিক এই সম্মানের বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন বলেন, ‘ফাইন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর উইমেন থেকে এনগেজমেন্ট চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেয়ে আমরা খুবই গর্বিত। আমরা বিশ্বাস করি মর্যাদাপূর্ণ এই পুরস্কার আমাদের প্রতি গ্রাহকদের আস্থা আরও বাড়িয়ে তুলবে। মূল্যবোধ-ভিত্তিক ব্যাংক হিসেবে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নারীদের জন্য সুযোগ তৈরি করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

Manual5 Ad Code

২০০০ সালে প্রতিষ্ঠিত ‘দ্য অ্যালায়েন্স’ নলেজ শেয়ারিংয়ের পাশাপাশি সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণার মাধ্যমে বিশ্বব্যাপী নারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থা উন্নয়নে কাজ করে যাচ্ছে। ৩৪টি দেশের ৭৭ মিলিয়ন নারী গ্রাহক নিয়ে ৫১টি আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে একটি অনন্য নেটওয়ার্ক হিসেবে ফোরামটির লক্ষ্য হলো নারী অর্থনীতির পরিপূর্ণ প্রসার ঘটানো।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code