এপিক মনোলগ ’আমি শেখ মুজিব’ দশটির অধিক ভাষায় অনূদিত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

লন্ডন ডেস্কঃ 

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এপিক মনোলগ ’আমি শেখ মুজিব’ দশটির বেশি ভাষায় অনূদিত এবং আরো অনুবাদ প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে নাটকটি আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ার কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পাঠ্যসূচি এবং সেমিনার কার্যক্রমে অন্তুর্ভুক্ত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সুইডেনের লুন্দ বিশ্ববিদ্যালয়, ভিক্স একাডেমী, যুক্তরাজ্যের ওয়েলস বিশ্ববিদ্যালয়, শ্রীলংকার ইস্টার্ন বিশ্ববিদ্যালয় এবং কেনিয়ার কিসি বিশ্ববিদ্যালয়।
ভাষাগুলো হচ্ছে  সুইডিশ, স্প্যানিশ, ফরাসি, ফার্সি, নেপালি, সোয়াহিলি, রাশিয়ান, তামিল, ইংরেজি, জর্জিয়ান, জাপানি, হিন্দি, আরবি প্রভৃতি। সুইডিশ অনুবাদ নিয়ে কাজ করেছেন  আন্তর্জাতিকভাবে সমাদৃত অনুবাদক ক্রিস্টিয়ান কার্লসন, স্প্যানিশ অনুবাদক আদেলফো যারাযুআ, তামিল অনুবাদক জয়শঙ্কর শিভাগনানাম, নেপালি অনুবাদক রাজকুমার পুদাসাইনি, সুয়াহিলি অনুবাদক কেলভিন মটুকা, রাশিয়ান অনুবাদক আনা সামখারাদজে, জর্জিয়ান অনুবাদক মানানা মাতিয়াশভিলি, ফার্সি অনুবাদক  মান্দানা হাইদারিয়ান, ফরাসি অনুবাদক রোলান্দ এন এনজিওজল উল্লেখযোগ্য।

Manual5 Ad Code

শ্রীলংকার ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নাটকটির তামিল প্রযোজনা মঞ্চে আসবে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। এই বিশ্ববিদ্যালয়ের নাটকের অধ্যাপক এবং কবি জয়শঙ্কর শিভাগনানাম নাটকটি নিয়ে কাজ করছেন। এদিকে জাহাঙ্গীরাগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যকলা বিভাগ নাটকটি মঞ্চে আনবে ২০২২ সালের মার্চ মাসে। নাট্যকলার শিক্ষক মহিবুর রউফ শৈবাল নাটকটির পরিচালনা করছেন।
যুক্তরাজ্যের সমাজ ও সংস্কৃতি উন্নয়ন কোম্পানি ওয়ার্ড৪ওয়ার্ড  বিবিধ ভাষায় নাটকটি উপস্থাপন আর সেমিনারসহ নানা আয়োজন নিয়ে  ২০২২ সালে বাংলাদেশ নেপাল, ওয়েলস এবং কেনিয়ায় একটু বড়সড় আন্তর্জাতিক উৎসব আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে। এতে নেপাল থেকে ওয়ান ওয়ার্ল্ড থিয়েটারের পরিচালক রাজকুমার পুদাসাইনি, কেনিয়া থেকে কিস্ট্রেক থিয়েটার ইন্টারন্যাশনালের ক্রিস্টোফার ওকেমওয়া, বাংলাদেশ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহিবুর রউফ শৈবাল এবং ওয়েলস বিশ্ববিদ্যালয়ের সৃজনশীল লেখালেখির শিক্ষক ডমিনিক উইলিয়ামস এই উদ্যোগের সমন্বয় করছেন।

Manual4 Ad Code

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা আনিসুর রহমানের এপিক মনলগটির ইংরেজি সংস্করণের প্রকাশনা প্রকাশনা উৎসব একযোগে বাংলাদেশ, কেনিয়া, সুইডেন, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনষ্ঠিত হয় ২০২১ সালের জুন মাসে।
অনুষ্ঠানটি ঢাকাস্থ গুলশান ক্লাব থেকে ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকা মহাদেশের সঙ্গে সমন্বয় করা হয়।  বাংলাদেশ থেকে এ আয়োজনে সার্বিক পৃষ্ঠপোষকতা দেন বিজিএমইএর সাবেক সহসভাপতি মশিউল আজম সজল| গুলশান ক্লাবে এ অনুষ্ঠানে প্যানেলে অংশ নেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, তথ্য সচিব মোঃ মকবুল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন, বাংলাদেশ বস্ত্রকল সমিতির সভাপতি মোহাম্মদ আলী খোকন এবং মোঃ মশিউল আজম সজল।
কেনিয়া থেকে যোগ দেন কিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্রিস্টোফার ওকেমওয়া, সুইডেন থেকে কবি ও প্রকাশক ক্রিস্টিয়ান কার্লসন, কবি লার্স হ্যাগার, যুক্তরাজ্য থেকে এপিক মনোলগটির সম্পাদক ডমিনিক উইলিয়ামস, মেলানি পেরি এবং নিউ ইয়র্ক থেকে কাথেরিন ফ্লেচার।

Manual8 Ad Code

আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা ড্রাকোপিস প্রেস লন্ডন, নিউইয়র্ক এবং তালিন থেকে একযোগে প্রকাশ করে| বইটি আমাজনসহ অন্যান্য় অনলাইন মাধ্য়মে সারা দুনিয়া জুড়ে বিপণনের ব্য়বস্থা করা হয় | এই উদ্যোগে পৃষ্ঠপোষকতা দিয়েছেন বিজিএমইএর সাবেক সহসভাপতি মশিউল আজম সজল| এপিক মনোলগটির ইংরেজি সংস্করণের প্রচ্ছদে ব্যবহৃত বঙ্গবন্ধুর প্রতিকৃতি এঁকেছেন শিল্পী রফিকুন নবী|আর বইয়ের ভেতরের প্রতিকৃতিগুলো এঁকেছেন শিল্পী নিসার হোসেন|
সুইডেনের নামকরা প্রকাশনা প্রতিষ্ঠান স্মক্কাডল থেকে এপিক মনোলগটির সুইডিশ সংস্করণ প্রকাশিত হয় ২০২০ সালে । এই সংস্করণে প্রচ্ছদে ব্যবহৃত বঙ্গবন্ধুর প্রতিকৃতি এঁকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন চিত্রশিল্পী নিসার হোসেন|

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি জাতির আধুনিক রূপকার, একটি রাষ্ট্রের স্থপতি| প্রত্যন্ত জনপদ টুঙ্গিপাড়ায় জন্ম নিয়ে কিভাবে তিনি ধাপে ধাপে বাঙালির জাতিরাষ্ট্রের স্থপতি হলেন, দেশ ও দেশের মানুষকে মুক্তির পথ দেখালেন, তার অনেকটা নানাভাবে উঠে এসেছে |বঙ্গবন্ধুর দীর্ঘ পথ পরিক্রমায় তাঁর মনের কি অবস্থা, তা কিছুটা ঘটনা পরস্পরায়, কিছুটা কল্পনায়, গদ্যে পদ্যে মিলিয়ে লেখা এপিক মনোলগ ’আমি শেখ মুজিব|মহাকাব্য ও মঞ্চনাটকের বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে স্বগতসংলাপটিতে ভারতবর্ষের বিশ শতকের ইতিহাসের ঘটনাক্রম এবং বাংলাদেশের জন্মের গল্প উপজীব্য হয়েছে বলে জানিয়েছেন লেখক আনিসুর রহমান। তিনি জানান, মহাকাব্যের নায়ক বঙ্গবন্ধুর প্রয়াণের মধ্য দিয়ে স্বগতসংলাপটি শেষ হয়েছে।
এপিক মনোলগটির মূল বাংলা ভাষ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আর্টস বিভাগ ২০১৬ সালে প্রথম প্রকাশ করে। বাংলাদেশের অনন্যা প্রকাশনী পরে এটি বই আকারে প্রকাশ করে।
সুইডিশ লেখক সংঘের পরিচালনা পরিষদের সদস্য, এপিক মনোলগটির লেখক, ১৯৭৮ সালে টাঙ্গাইলের মধুপুরের দিগরবাইদ গ্রামে জন্ম নেওয়া আনিসুর পড়ালেখা করেছেন ঢাকা ও স্টকহোম বিশ্ববিদ্যালয়ে ভাষা, সাহিত্য, ইতিহাস, চলচ্চিত্র, নাটক ও সুইডেনের দূরদর্শন সংস্কৃতি নিয়ে। প্রথমত কবিতাই আনিসুর রহমানের লেখালেখি চর্চার জায়গা হলেও তার গদ্য, পদ্য ও নাটক নানাদেশে বিবিধ ভাষায় অনূদিত ও সমাদৃত হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code