এবার কলম্বিয়ার মার্কিন দূতাবাসে রহস্যময় হাভানা সিনড্রোমের হানা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ 

কলম্বিয়ার মার্কিন দূতাবাসে কয়েক কর্মীর রহস্যময় হাভানা সিনড্রোনে আক্রান্ত হওয়ার সম্ভব্যতা যাচাই করে দেখছে দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।  মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কলম্বিয়া সফরের প্রাক্কালে এই ঘটনা সামনে এলো বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

রহস্যময় এই রোগে বোগোটার এক মার্কিন দূতাবাস কর্মীও আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই রোগে কানে তীব্র বেদনাদায়ক শব্দ শোনা, ক্লান্তি এবং মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়।

Manual2 Ad Code

হাভানা সিনড্রোমের উৎপত্তির কোথায় তা অজানাই রয়ে গেছে।  তবে যেহেতু এই স্বাস্থ্যগত সমস্যা শুরু হলে আক্রান্তদের মধ্যে তীব্র শব্দ শোনার উপসর্গ দেখা দেয়, তাই এর পেছনে মাইক্রোওভেড অস্ত্র প্রয়োগের সন্দেহ উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম কলম্বিয়ার মার্কিন দূতাবাসের কর্মীদের হাভানা সিনড্রোমে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করে।

Manual3 Ad Code

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি কলম্বিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ফিলিপ গোল্ডবার্গ একাধিক ইমেইলে দূতাবাসে বেশ কয়েকটি ‘ব্যাখ্যাতীত স্বাস্থ্যগত ঘটনার’ কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র সরকারও ‘ব্যাখ্যাতীত স্বাস্থ্যগত ঘটনার’ ক্ষেত্রে হাভানা সিনড্রোম কথাটিই ব্যবহার করেছে।

Manual2 Ad Code

কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে পরে নিউ ইয়র্ক টাইমসকে জানান, তার দেশ প্রতিবেশী রাষ্ট্র বোগোটায় হাভানা সিনড্রোম বিষয়ক প্রতিবেদনগুলো খতিয়ে দেখছে। এই তদন্তে যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

Manual6 Ad Code

২০১৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের যে দুই শতাধিক কর্মী এ রহস্যজনক রোগে ভোগার কথা বলেছেন।যেসব মার্কিনি হাভানা সিনড্রোমে আক্রান্ত হয়েছেন তারা তীব্র ও বেদনাদায়ক শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন। এই সিনড্রোনে আক্রান্ত অন্তত দুইশ জনের কয়েক মাস ধরে ক্লান্তি এবং মাথা ঘোরার মতো উপসর্গ ছিল বলে জানা গেছে। এই দুইশ জনের মধ্যে অর্ধেকই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র কর্মী বলে টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে।

গত শুক্রবার বার্লিনের মার্কিন দূতাবাসের কর্মীদেরও হাভানা সিনড্রোমে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। ওই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ‘এর কারণ ও এই ঘটনায় দায়ীদের’ খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code