এবার হজে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: চলতি বছর হজের জন্য সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করেছে বাংলাদেশ। সোমবার (৯ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় এই চুক্তি সই সম্পন্ন হয়। বাংলাদেশের পক্ষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ও সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ বিষয়কমন্ত্রী তৌফিক আল রাবিয়াহ চুক্তিতে সই করেন।

Manual6 Ad Code

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম এবং হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম উপস্থিত ছিলেন।

সৌদি আরব থেকে হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম জানান, চলতি বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। ৬৫ বছরের বেশি বয়সের মানুষও হজে অংশ নিতে পারবেন। বাংলাদেশি সব হজযাত্রীর সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকায় অনুষ্ঠিত হবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code